Amit Shah : ধর্মতলায় ৬০ ফুট চওড়া ত্রিস্তরীয় মঞ্চ, নিশ্ছিদ্র নিরাপত্তা, দেখুন শাহের সভার চমকে দেওয়া প্রস্তুতি

ABP Ananda   |  28 Nov 2023 07:41 AM (IST)
Amit Shah : ধর্মতলায় ৬০ ফুট চওড়া ত্রিস্তরীয় মঞ্চ, নিশ্ছিদ্র নিরাপত্তা, দেখুন শাহের সভার চমকে দেওয়া প্রস্তুতি

শাহের সভার চমকে দেওয়া প্রস্তুতি

1

রাজ্য সরকারের জন্য যাঁরা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি, তাঁদের অভিযোগপত্র জমা দেওয়ার জন্য, অমিত শাহর সভামঞ্চে রাখা হচ্ছে ড্রপবক্স।

2

মেগা সমাবেশ করতে প্রথম থেকেই নাছোড় ছিল বিজেপি। শাহের সভার জন্য ভিক্টোরিয়া হাউজের সামনে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ।

3

ত্রিস্তরীয় মঞ্চে শাহের ডান ও বাম হাতে থাকছেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। ধাপে ধাপে বসার জায়গা তৈরি করা হচ্ছে রাজ্যের অন্যান্য নেতৃত্ব ও বঞ্চিত সাধারণের জন্য।

4

লোহার পিলার দিয়ে তৈরি হচ্ছে মঞ্চের কাঠামো, একটি বড় মঞ্চকেই ভাগ করা হচ্ছে ৩ টি ভাগে।

5

সভার জন্য তৈরি করা হচ্ছে ৬০ ফুট চওড়া ত্রিস্তরীয় মঞ্চ । প্রত্যেকটি স্তর চওড়ায় হবে ১৬ ফুট করে।

6

প্রথম স্তরে বসবেন অমিত শাহ এবং রাজ্য বিজেপি সভাপতি ও রাজ্যের বিরোধী দলনেতা। মঞ্চের দ্বিতীয় স্তরে বসবেন বিজেপির রাজ্য স্তরের অন্যান্য নেতারা।

7

তৃতীয় মঞ্চ তৈরি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চিতদের জন্য। মঞ্চের সামনে ৩৫ ফুট জায়গা থাকবে ডি জোন।

8

মূল মঞ্চ এবং ডি জোন এর নিরাপত্তার দায়িত্বে থাকবে অমিত শাহের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী। আশপাশের বাড়িগুলির ছাদ থেকে চলবে নজরদারি।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Amit Shah : ধর্মতলায় ৬০ ফুট চওড়া ত্রিস্তরীয় মঞ্চ, নিশ্ছিদ্র নিরাপত্তা, দেখুন শাহের সভার চমকে দেওয়া প্রস্তুতি
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন