Joydev Kenduli Mela 2023: আখড়ায় বাউলের সুর, অজয় নদে পুণ্যস্নান, কড়া নিরাপত্তা জয়দেব-কেঁদুলি মেলায়

ABP Ananda   |  15 Jan 2023 04:37 PM (IST)
Joydev Kenduli Mela 2023: আখড়ায় বাউলের সুর, অজয় নদে পুণ্যস্নান, কড়া নিরাপত্তা জয়দেব-কেঁদুলি মেলায়

ফাইল ছবি

1

আখড়ায় বাউলের সুর, অজয় নদে পুণ্যস্নান। সংক্রান্তিতে শুরু হল বীরভূমের জয়দেব-কেঁদুলি মেলা। চারদিন ধরে চলবে মেলা। প্রশাসনের তরফে অজয় নদে বেশ কয়েকটি ঘাট করা হয়েছে স্নানের জন্য।

2

একদিকে,সংক্রান্তির পুণ্যস্নান সাগরসঙ্গমে। অন্যদিকে, বীরভূমের জয়দেব-কেঁদুলিতে অজয় নদে স্নান পুণ্যার্থীদের৷ প্রথা মেনে অজয় নদে স্নান সেরে জয়দেব মন্দিরে পূজার্চ্চনা।

3

মকর সংক্রান্তিতে শুরু হল বীরভূমের জয়দেব-কেঁদুলি মেলা। প্রাচীনত্ব ও জনপ্রিয়তার নিরিখে দেশের মধ্যে যা অন্যতম।রবিবাসরীয় ভোর থেকেই মেলায় ভিড় করেছেন অসংখ্য মানুষ।

4

জয়দেব কেঁদুলি মেলা বিখ্যাত বাউল, ফকিরদের জন্য। সাধারণ মানুষের সঙ্গে মেলায় এসেছেন বহু সন্ন্যাসী, বাউল। জমে উঠেছে আখড়া।

5

অনেকে বলেন, ‘গীতগোবিন্দ’র রচয়িতা কবি জয়দেব দ্বাদশ শতকে এই গ্রামে জন্মগ্রহণ করেন। যদিও অনেকের মতে, ওড়িশার কেদুঁলির শ্মশানঘাটে তাঁর জন্ম।

6

শোনা যায়, কবি জয়দেব সংক্রান্তিতে গঙ্গাস্নান করতে পারেননি৷ কবির জন্য অজয় নদে গঙ্গা প্রবাহিত হয়ে আসে এবং সেখানে তিনি স্নান করেন৷

7

সেই উপলক্ষে সংক্রান্তিতে ইলামবাজারের কেঁদুলিতে অজয় নদের তীরে আয়োজন করা হয় জয়দেব-কেঁদুলি মেলা।

8

মানুষের বিশ্বাস, জয়দেব আজও সংক্রান্তির দিন কদমখণ্ডির ঘাটে স্নান করেন। সেই বিশ্বাসে লক্ষাধিক মানুষও পুণ্যলাভের আশায় অজয় নদে স্নান সারেন।

9

করোনার কারণে ২ বছর বন্ধ ছিল কেন্দুলির মেলা। এ বছর বিধিনিষেধ না থাকায় দেশ-বিদেশ থেকে এসেছেন বহু পর্যটক ও পুণ্যার্থী।মেলা চলবে চারদিন ধরে।

10

বোলপুর স্টেশন থেকে মেলায় যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। স্নানের জন্য প্রশাসনের তরফে অজয়ের বুকে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি ঘাট। রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

  • হোম
  • ফটো গ্যালারি
  • বীরভূম
  • Joydev Kenduli Mela 2023: আখড়ায় বাউলের সুর, অজয় নদে পুণ্যস্নান, কড়া নিরাপত্তা জয়দেব-কেঁদুলি মেলায়
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন