Durga Puja 2021: সতীপীঠ বক্রেশ্বরে দুর্গারূপে পূজিত মনপাত দেবী, ষষ্ঠী থেকে দশমী চলে বিশাল আয়োজন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  28 Sep 2021 06:39 PM (IST)
Durga Puja 2021: সতীপীঠ বক্রেশ্বরে দুর্গারূপে পূজিত মনপাত দেবী, ষষ্ঠী থেকে দশমী চলে বিশাল আয়োজন

সতীপীঠ বক্রেশ্বরে দুর্গারূপে পূজিত মনপাত দেবী

1

৫১ পীঠের মধ্যে অন্যতম পীঠ বক্রেশ্বর সতীপীঠ। কথিত আছে এখানে মায়ের ভ্রু-র মধ্যস্থল মন পড়েছিল।

2

এখানে মনপাত দেবী মহিষাসুরমর্দিনী দুর্গা সিংহবাহিনী অষ্টধাতুর মূর্তি। প্রাচীন কাল থেকেই এখানে কোষ্ঠিপাথরেই পূজিত হতেন মা। পরে খাকিবাবা এখানে মূর্তি স্থাপন করে পুজো শুরু করেন।

3

প্রতিদিনই ভোগ নিবেদন ও সন্ধ্যারতির মাধ্যমে নিত্যপুজো করা হয়। দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে বিশাল আয়োজন।

4

মহাষষ্ঠীতে দেবী মাকে নতুন বেনারসি শাড়ি এবং সোনার অলঙ্কার, ফুল-মালা দিয়ে সাজানো হয়।

5

মহাষষ্ঠীতে ফল ও পায়েশ ভোগ মাকে নিবেদন করা হয়। এরপর সপ্তমীতে সুজি, চিঁড়ে, দই মহাভোগ দেওয়া হয়।

6

মহাঅষ্টমীর সন্ধিক্ষণে শুরু হয় অষ্টমীর পুজো। অষ্টমীর দিন এখানে চালকুমড়ো ও আখ বলি দেওয়ার রীতি আছে।

7

নবমীর দিন মায়ের উদ্দেশে খিচুড়ি ভোগ হয়। পাঁঠা বলি দেওয়ার রীতি আছে এই পুজোয়। এরপর খিচুড়ি এবং মহাভোগ ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করা হয়।

8

দশমীতে ঘট বিসর্জন করে মাকে বিসর্জিত করা হয়। এই পুজোকে ঘিরে ভক্তদের সমাগম থাকে চোখে পড়ার মতো।

9

কিন্তু এই পুজোর ক'দিন মায়ের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ থাকে ভক্তদের।

  • হোম
  • ফটো গ্যালারি
  • বীরভূম
  • Durga Puja 2021: সতীপীঠ বক্রেশ্বরে দুর্গারূপে পূজিত মনপাত দেবী, ষষ্ঠী থেকে দশমী চলে বিশাল আয়োজন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন