✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Bowbazar Disaster Update: বউবাজারে ফের দুঃস্বপ্ন, ফাটল-আতঙ্ক আবারও কাড়ল মাথার ছাদ

ABP Ananda   |  14 Oct 2022 08:19 PM (IST)
Bowbazar Disaster Update: বউবাজারে ফের দুঃস্বপ্ন, ফাটল-আতঙ্ক আবারও কাড়ল মাথার ছাদ

ফাইল ছবি

1

বারবার ৩ বার। ফের ফাটল বউবাজারে। আবারও, দুঃস্বপ্নে ঘুম ভাঙল বউবাজারের বাসিন্দাদের।

2

২০১৯ সালে দুর্গাপুজোর আগে বউবাজারের দুর্গাপিতুরি লেন, স্যাঁকড়াপাড়া লেনে ফাটল দেখা দেয়।

3

আর, এবার দুর্গাপুজোর পর, কালীপুজোর ঠিক আগে। আঁধার নামল সেই বউবাজারে। এবার ফাটল দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেন ও তার উল্টোদিকের বিবি গাঙ্গুলি স্ট্রিটের কয়েকটি বাড়িতে।

4

৫ মাস পর, ফিরল আরও এক আতঙ্কের সকাল। ফের সেই চোখে জল। উৎকণ্ঠা ফিরে এল বউবাজারের বাসিন্দাদের জীবনে।

5

দেওয়াল থেকে ছাদ। এমনকী বাড়ির মেঝেতেও দেখা দিয়েছে ফাটল। খসে পড়ছে চাঙড়-সুড়কি। উৎকণ্ঠা-উদ্বেগ সঙ্গী করে ফের বাড়ি ছাড়া।

6

বাড়ি ফাঁকা করার জন্য মাইকে প্রচার চালায় পুলিশ। আগে এই সব বাড়ির যে যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবার সেই সব জায়গাতেও ফের ফাটল দেখা দিয়েছে।

7

মদন দত্ত লেনের ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

8

KMRCL এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১০০ স্কোয়ার ফুট দোকান মালিক ও বাড়ির মালিকদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ১০০ স্কোয়ার ফুটের বেশি আয়তনের দোকান বা বাড়ির মালিকদের দেওয়া হবে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ।

9

মেট্রো সূত্রে খবর, ক্রস প্যাসেজের কাজের সময় জল ঢোকে। আপ ও ডাউন টানেলের সংযোগকারী ক্রস প্যাসেজ। কেএমআরসিএলের আশ্বাস আগামী ১৫ দিনের মধ্যে এই ক্ষতিপূরণ দেওয়া হবে।

10

কবে বাড়ি ফিরতে পারবেন? এখন এই চিন্তাতেই ঘুম উড়েছে ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Bowbazar Disaster Update: বউবাজারে ফের দুঃস্বপ্ন, ফাটল-আতঙ্ক আবারও কাড়ল মাথার ছাদ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.