Cyclone Murasu: আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, কতটা বৃষ্টি হবে আপনার জেলায়?

সুপ্রিয় ঘোষ   |  02 Nov 2026 04:05 PM (IST)
Cyclone Murasu: আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, কতটা বৃষ্টি হবে আপনার জেলায়?

Weather Update: কতটা বৃষ্টি হবে আপনার জেলায়?

1

আজ ২ নভেম্বর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে অতি প্রবল ঘূর্ণিঝড় 'মুরাসু'। গত ৬ ঘণ্টায় ২২ কিমি গতিবেগে উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে এই ঘূর্ণিঝড়।

Continues below advertisement
2

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,আজ ২ নভেম্বর রাত থেকে আগামিকাল ৩ নভেম্বর ভোরের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি।

Continues below advertisement
3

স্থলভাগে আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিমি হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১২০ কিমি।

4

৩ নভেম্বর ভোরের দিকে ঘূর্ণিঝড়ের গতিবেগ কমে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ কিমি।

5

পূর্বাভাস বলছে, ৩ নভেম্বর সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ৪ নভেম্বর ভোরে তা আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।

6

আজ ২ নভেম্বর রাজ্যের সব জেলাতেই কিছু জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

7

৩ নভেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

8

৪ নভেম্বর থেকে পরবর্তী কয়েক দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গেও ৪ নভেম্বর থেকে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

9

২ নভেম্বর সন্ধ্যা থেকে ৩ নভেম্বর সকাল পর্যন্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকতে পারে। দক্ষিণ ওড়িশা উপকূলেও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

10

৪ নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Cyclone Murasu: আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, কতটা বৃষ্টি হবে আপনার জেলায়?
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন