Darjeeling Kanchenjunga View : বড়দিনে চোখ জুড়ানো সোনালি আলোয় রুপোলি কাঞ্চনজঙ্ঘা, দেখুন ছবি

ABP Ananda   |  25 Dec 2023 10:59 AM (IST)
Darjeeling Kanchenjunga View : বড়দিনে চোখ জুড়ানো সোনালি আলোয় রুপোলি কাঞ্চনজঙ্ঘা, দেখুন ছবি

সোনালি আলোয় রুপোলি কাঞ্চনজঙ্ঘা, দেখুন ছবি

1

বড়দিনের সকালে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। চোখ জুড়োলো পর্যটকদের। শৈলশহর আসা যেন সার্থক হল পর্যটকদের।

2

দার্জিলিংয়ে রাজভবনের সামনের এই রাস্তাটা সারা বছরই আড্ডার আস্তানা। তার সঙ্গে যদি জুড়ে যায় কাঞ্চনজঙ্ঘা, তাহলে তো ষোলকলা পূর্ণ।

3

কেউ কাঞ্চনজঙ্ঘা দেখলেন দু-চোখ ভরে। কেউ আবার ক্যামেরায় ধরে রাখলেন সোনার আলোয় রুপোলি কাঞ্চনজঙ্ঘার ছবি। ডিসেম্বরের শীত গায়ে মেখে এমন অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য খুব কমদিনই মেলে।

4

নভেম্বর থেকে মার্চ - পাহাড়ে ঘুরতে যাওয়ার সেরা সময় বলে মনে করা হয়। আর শীতের ছুটিতে এক ছুটে ঘুরে আসার জন্য দার্জিলিংয়ের থেকে ভাল ডেস্টিনেশন আর কীই বা হতে পারে ?

5

বৃহস্পতিবার নাগাদ সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। সিকিমে তুষারপাতের প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।

6

উত্তরবঙ্গে মূলত শুকনো আবহাওয়াই বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

7

হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। দার্জিলিংয়ে যদিও আজ কুয়াশার দাপট কম, তাই চোখ মেলেই দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার।

8

দার্জিলিং ও কাছাকাছির সবকটি ট্যুরিস্ট স্পটই এখন পর্যটকে ঠাসা। পাহাড়ে প্রকৃতির কোলে নির্ঝঞ্ঝাটে কাটাতে চান প্রত্যেকেই। আর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, পর্যচকদের সেই বাসনা পূর্ণ হবে।

9

আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ দার্জিলিংয়ে বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 52% বাতাস: 5 কিমি/ঘন্টা।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Darjeeling Kanchenjunga View : বড়দিনে চোখ জুড়ানো সোনালি আলোয় রুপোলি কাঞ্চনজঙ্ঘা, দেখুন ছবি
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন