Darjeeling Kanchenjunga : আকাশ-নীল ক্যানভাস জুড়ে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, নভেম্বরের দার্জিলিং-এ প্রকৃতি যেন কল্পতরু
Darjeeling : প্রকৃতি যেন তার সবটা উজার করে দিয়েছে পাহাড়ের রানিকে। টয় ট্রেনে সওয়ারি পর্যটকরা বুঁদ হয়ে যাচ্ছেন প্রকৃতির শোভায়। ক্যামেরাবন্দি করলেন আমাদের প্রতিনিধি সৌরভ চক্রবর্তী ।

Darjeeling Kanchenjunga : আকাশ-নীল ক্যানভাস জুড়ে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, নভেম্বরের দার্জিলিং-এ প্রকৃতি যেন কল্পতরু
1/10
মিলল সোনালি রোদে ঝলমলে কাঞ্চনজঙ্ঘার দর্শন। বর্ষার মেঘের চাদর সরতেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। সকালে দার্জিলিঙের ভিউ পয়েন্টগুলোতে পর্যটকদের ভিড়।
2/10
দার্জিলিং নামটা শুনলেই হিল্লোল ওঠে বাঙালির বুকে। একদিকে আকাশচুম্বি শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা।অন্যদিকে, পাইন গাছের নিস্তব্ধতা ।
3/10
চোখ জুড়নো অর্কিড, রডোডেনড্রনের আকর্ষণ তো আছেই, দার্জিলিং পাহাড়কে এখন যেন দুহাতে বেঁধে রেখেছে শ্বেতশুভ্র পর্বতমালা।
4/10
প্রকৃতি যেন তার সবটা উজার করে দিয়েছে পাহাড়ের রানিকে। টয় ট্রেনে সওয়ারি পর্যটকরা বুঁদ হয়ে যাচ্ছেন প্রকৃতির শোভায়।
5/10
খাদের ধারের রেলিংয়ের নস্টালজিয়া। শীতের শহর দার্জিলিঙে এখন পর্যটকের ঢল।
6/10
আর তাদের দু হাত উপুড় করে দিয়েছে পাহাড়ের রানি। অপূর্ব শোভা থেকে চোখ ফেরানোই যাচ্ছে না।
7/10
এমন দিনে পাহাড়ে এলেই মন ভাল হয়ে যায় পর্যটকদের।
8/10
কাঞ্চনজঙ্ঘা! মেঘ-রদ্দুরের মাঝে সব থেকে ধবধবে, সব থেকে উঁচুতে!
9/10
ম্যালের চারপাশই হোক অথবা কুয়াশা মাখা পাহাড়ি পাকদণ্ডী৷ দার্জিলিং জুড়ে এখন পর্যটকদের ঢল৷
10/10
বর্ষা বিদায়ের পর থেকেই বেশ কয়েকদিন হল উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। শিলিগুড়ি থেকে তো বটেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকেই দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম রূপের।
Published at : 03 Nov 2022 01:50 PM (IST)