Darjeeling Tourism : এবার দার্জিলিংয়ে টয় ট্রেনে দারুণ চমক, দেখুন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  02 Apr 2022 03:24 PM (IST)
Darjeeling Tourism : এবার দার্জিলিংয়ে টয় ট্রেনে দারুণ চমক, দেখুন

এবার দার্জিলিংয়ে টয় ট্রেনে দারুণ চমক, দেখুন

1

মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। হ্যাঁ দার্জিলিং। পাহাড়ের রানি এবার আরও আকর্ষণ নিয়ে ডাকছে পর্যটকদের।

2

কাচে মোড়া শীতাতপ নিয়ন্ত্রিত কামরা। মাথার ওপর স্বচ্ছ ছাউনি, ডাইনে বাঁয়ে পাহাড়ি গাছেদের হারিয়ে যাওয়া।

3

পর্যটনের মরশুমে এবার এনজিপি থেকে দার্জিলিং রুটের সব ট্রয় ট্রেনেই ভিস্তাডোম কোচ চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

4

আরও সুখবর আছে শৈলশহর প্রেমীদের জন্য । পাশাপাশি, জয় রাইডে দার্জিলিং থেকে ঘুম স্টেশন ও ঘুম থেকে দার্জিলিং ২টি অতিরিক্ত টয় ট্রেন চালু করা হয়েছে।

5

গরমের মরশুমে এপ্রিল, মে ও জুন পর্যন্ত মিলবে এই ২টি ট্রেনের পরিষেবা। পর্যটকরাও দারুণ খুশি এই পরিষেবা পেয়ে।

6

শৈলশহরে জমছে ভিড়। এদিকে কমছে ঠান্ডাও। মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে । মনোরম এই আবহাওয়ায় ভিড় জমছেও বেশ।

7

সামনেই গরমের ছুটি। আর এই সময়টাই পাহাড়ে পর্যটক সমাগমের সময় । তাই তার আগেই এই উদ্যেগ। হিমালয়ান রেলওয়ের।

8

কোভিড-মেঘ কাটিয়ে পর্যটন ব্যবসাও আস্তে আস্তে ছন্দে ফেরার চেষ্টা করছে। সম্প্রতি শৈলশহরে ঘুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্যটন ব্যবসায় তিনি বিশেষ উৎসাহ দিয়েছেন।

9

সবমিলিয়ে গরমের ছুটিতে পাহাড়প্রেমীদের জন্য একগুচ্ছ উপহার নিয়ে হাজির দার্জিলিং। প্রতিবেদন - মোহন প্রসাদ

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Darjeeling Tourism : এবার দার্জিলিংয়ে টয় ট্রেনে দারুণ চমক, দেখুন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন