Darjeeling: মানতে হবে কোভিড-বিধি, অবশেষে চালু হল টয়ট্রেনের জয় রাইড

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  17 Aug 2021 12:54 PM (IST)
Darjeeling: মানতে হবে কোভিড-বিধি, অবশেষে চালু হল টয়ট্রেনের জয় রাইড

WhatsApp_Image

1

কয়েকমাস বন্ধ থাকার পর অবশেষে চালু হল টয়ট্রেনের জয় রাইড।

2

দার্জিলিং ও ঘুম স্টেশনের মধ্যে পর্যটকদের জন্য সারাদিনে চলবে মোট ৬টি ট্রেন। তবে মানতে হচ্ছে কোভিড বিধি।

3

মাঝে কয়েক মাসের বিরতি। আবার শোনা যাচ্ছে সেই ম্যাজিক হুইসল্। পাহাড়ের বুক চিড়ে ছুটে চলেছে টয়ট্রেন।

4

পর্যটকদের জন্য সোমবার থেকে পরিষেবা চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

5

রেলের তরফে জানানো হয়েছে, ঘুম থেকে দার্জিলিং, আবার দার্জিলিং থেকে ঘুম - সারা দিনে মোট ৬টি টয়ট্রেন চলবে।

6

দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে খবর, ডিজেল জয়রাইডে যাত্রীপিছু ভাড়া ১০০০ টাকা।

7

স্টিম জয়রাইডে প্রতিজনের টিকিট দেড় হাজার টাকা।

8

ভিস্তা ডোম ফার্স্ট ক্লাসে যাত্রীপিছু ভাড়া ১৬০০ টাকা।

9

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই, পাহাড়ে থমকে গিয়েছিল টয়ট্রেনের চাকা।

10

দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর জানিয়েছেন, সম্পূর্ণ কোভিড বিধি মেনে চলছে টয়ট্রেন। যাত্রীদের জন্য বাধ্যতামূলক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Darjeeling: মানতে হবে কোভিড-বিধি, অবশেষে চালু হল টয়ট্রেনের জয় রাইড
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন