✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Durga Puja 2023: একদিনেই চারদিনের পুজোর আয়োজন, দুই সখীকে নিয়ে মর্ত্যে পাড়ি মা দুর্গার

ABP Ananda   |  15 Oct 2023 07:51 AM (IST)
Durga Puja 2023: একদিনেই চারদিনের পুজোর আয়োজন, দুই সখীকে নিয়ে মর্ত্যে পাড়ি মা দুর্গার

ফাইল ছবি

1

মহালয়ায় পুজো শুরু, মহালয়ার দিনই পুজো শেষ। পশ্চিম বর্ধমানের হীরাপুরের ধেনুয়া গ্রামে আজও চারদিনের পুজো হয় একদিনে।

2

রাজ্যে দুর্গোৎসবের মেয়াদ সামনে-পিছনে বাড়তে বাড়তে এখন প্রায় দু'সপ্তাহে গিয়ে ঠেকেছে।

3

শারদোৎসবের এই টেস্ট ম্য়াচ মেজাজের মধ্যেও ব্যতিক্রম পশ্চিম বর্ধমানের হীরাপুরের ধেনুয়া গ্রামের এই পুজো।

4

যেখানে বছরের পর বছর এক এবং একমাত্র ফরম্যাট হল ওয়ানডে।চারদিনের পুজো এখানে বরাবরই একদিনের।

5

মহালয়ার দিন ঘট প্রতিষ্ঠা,সেদিনই পুজো।সেদিনই ঘট বিসর্জন।

6

স্থানীয় জনশ্রুতি, তেজানন্দ ব্রহ্মচারী নামের এক সাধক দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন।

7

১৯৭৮ সাল থেকে একদিনের দুর্গাপুজো হয়ে আসছে হীরাপুরের ধেনুয়া গ্রামে।

8

কালীকৃষ্ণ যোগাশ্রমের কেদারনাথ মন্দিরে মহালয়ার দিনই হয়ে গেল সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পুজো।

9

দেবী প্রতিমার মধ্যেও রয়েছে বৈচিত্র্য। কুমারী রূপে পুজো করা হয় দেবী দুর্গাকে।

10

একচালার প্রতিমায় মা দুর্গার সঙ্গী বলতে এখানে তাঁর দুই সখী জয়া ও বিজয়া। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ --- বাকিরা কেউ নেই। মহালয়ার দিন ঘট বিসর্জন হলেও, প্রতিমা নিরঞ্জন হয় বিজয়া দশমীর দিন। (ছবি ও তথ্য- কৌশিক গাঁতাইত)

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Durga Puja 2023: একদিনেই চারদিনের পুজোর আয়োজন, দুই সখীকে নিয়ে মর্ত্যে পাড়ি মা দুর্গার
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.