Durga Puja 2025 : বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গাপ্রতিমা চলল কানাডায়, নিখুঁত শিল্পে আটকাবে চোখ

ABP Ananda   |  27 Aug 2025 04:42 PM (IST)
Durga Puja 2025 : বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গাপ্রতিমা চলল কানাডায়, নিখুঁত শিল্পে আটকাবে চোখ

বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গাপ্রতিমা চলল কানাডায়

1

পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। রবিবার বর্ধমান থেকে কানাডার অন্টারিও-র উদ্দেশ্যে পাড়ি দিল বর্ধমানের মৃৎশিল্পীর হাতে তৈরী দুর্গা প্রতিমা।

2

বর্ধমানের শিল্পী সিদ্ধার্থ পাল এবং স্ত্রী তন্দ্রা পাল গত কয়েকদিন ধরে দিনরাত খেটে প্রায় আড়াই কেজি ওজনের এই প্রতিমা তৈরি করেছেন।

3

৪-৬ মিলিমিটার পুরু, ফাইবার গ্লাসের তৈরি দুর্গাপ্রতিমা, ৩০ ইঞ্চি চওড়া এবং ২০ ইঞ্চি লম্বা। শিল্পী সিদ্ধার্থ পাল জানিয়েছেন, নদিয়ার শান্তিপুরে তাঁর এক আত্মীয় কানাডায় পোষাক রফতানি করেন। সেই সূত্রেই অর্ডার পাওয়া।

4

২০-২৫ দিন লেগেছে কাজ শেষ করতে। অন্য কাজ বন্ধ করে এই কাজটা শেষ করেছেন নাওয়া-খাওয়া ভুলে । মাটির মূর্তি করে সেটা প্ল্যাস্টার প্যারিসে ছাঁচ বা ডাইস করে তারপর ফাইবার গ্লাস ঢেলে মূর্তি করা হয়।

5

রবিবারই মূর্তিটি প্যাকিং করে কুরিয়ারের মাধ্যমে কানাডার উদ্দেশে পাঠানো হয়। কানাডায় পৌঁছাতে প্রায় ১০ দিন সময় লাগবে।

6

সিদ্ধার্থ পাল পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় কাজ করেছেন। কিন্তু বিদেশে দুর্গা প্রতিমা পাঠানো তাঁর এই প্রথম। তিনি জানিয়েছেন, ৫-৬ বছর আগে নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং ১৫ বছর আগে আমেরিকায় শিব পাঠিয়েছিলেন।

7

এ বছর মহালয়া ২১শে সেপ্টেম্বর (রবিবার)। পঞ্চমী ২৭শে সেপ্টেম্বর , দশমী পালিত হবে ২রা অক্টোবর (বৃহস্পতিবার)।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Durga Puja 2025 : বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গাপ্রতিমা চলল কানাডায়, নিখুঁত শিল্পে আটকাবে চোখ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন