Durga Puja Carnival 2022 : দেখুন, রেড রোড জুড়ে সাজো সাজো রব, কীভাবে সেজে উঠেছে শহর

ABP Ananda   |  08 Oct 2022 03:54 PM (IST)
Durga Puja Carnival 2022 : দেখুন, রেড রোড জুড়ে সাজো সাজো রব, কীভাবে সেজে উঠেছে শহর

Durga Puja Carnival 2022 : দেখুন, রেড রোড জুড়ে সাজো সাজো রব, কীভাবে সেজে উঠেছে শহর

1

পুজো শেষ। উত্সবের রেশ জিইয়ে রেখে আজ রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে পুজো কার্নিভালের আয়োজন করা হয়েছে।

2

বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর এটাই প্রথম পুজো কার্নিভাল। তাই আয়োজনও আগের বছরগুলোর থেকে কিছুটা আলাদা।

3

এবছর ৯৫টি পুজো কার্নিভালে অংশ নেবে। এক-একটি পুজো কমিটির জন্য বরাদ্দ ৩ মিনিট সময়। প্রতিটি পুজো কমিটির তরফে সর্বাধিক ৫০ জন কার্নিভালে যোগ দিতে পারবেন।

4

প্রত্যেক পুজো কমিটি সর্বাধিক ৩টি ট্যাবলো নিয়ে কার্নিভালে যোগ দিতে পারবে। পুজো কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠেছে রেড রোড চত্বর।

5

থাকছে বড় LED স্ক্রিন। মুখ্যমন্ত্রীর বসার মঞ্চটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এবার কার্নিভালে বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন, তাই রেড রোড চত্বরে কড়া নিরাপত্তা।

6

থাকছে পুলিশ কন্ট্রোল টাওয়ার। কার্নিভালে এবার অংশ নেবে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্রীরা। কার্নিভালে দেখা যাবে সৌরভের পাড়ার ক্লাব বড়িশা প্লেয়ার্স কর্নারের প্রতিমাও।

7

বিকেল সাড়ে ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত কার্নিভাল চলবে। তার জন্য বেশকিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে রয়েছে, উত্তরমুখী হসপিটাল রোড, খিদিরপুর রোড, রেড রোড, ক্যুইন্স ওয়ে ও পশ্চিমমুখী মেয়ো রোড।

8

বিকল্প রাস্তা হিসেবে খোলা থাকবে জওহরলাল নেহরু রোড, এসপি মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, ডি এল খান রোড-সহ বেশ কিছু রাস্তা।

9

image 10

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Durga Puja Carnival 2022 : দেখুন, রেড রোড জুড়ে সাজো সাজো রব, কীভাবে সেজে উঠেছে শহর
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন