✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Weather Update: ফের হাওয়া বদল? পুজোর শেষ লগ্নে বৃষ্টির ভ্রুকুটি

ABP Ananda   |  22 Oct 2023 05:12 PM (IST)
Weather Update: ফের হাওয়া বদল? পুজোর শেষ লগ্নে বৃষ্টির ভ্রুকুটি

ফাইল ছবি

1

পুজোর শেষ দিকে চিন্তা বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। আজ মধ্য বঙ্গোপসাগরে এসে রিকার্ভ করবে গভীর নিম্নচাপ।

2

উপকূল বরাবর এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা। এর অভিমুখ থাকবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা।

3

শেষ পর্যন্ত বাংলাদেশের পশ্চিমভাগে না পূর্বভাগে এই নিম্নচাপ এগিয়ে যায় আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা।

4

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, এর ফলে রাজ্যের উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে উপকূলের জেলায় হালকা ঝোড়ো হাওয়া।

5

দশমী থেকে দ্বাদশী পর্যন্ত দুর্যোগ বাড়তে পারে। দশমী ও একাদশী মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে আছেন তাদের নবমীর রাতে ফিরে আসতে নির্দেশ।

6

আজ অষ্টমী পর্যন্ত রাজ্যে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব। রবিবার পর্যন্ত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে হাওয়া বদল।

7

সোমবার অর্থাৎ নবমীর দিন উপকূলের জেলায় মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা।

8

মঙ্গলবার ,দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উপকূলের জেলাগুলিতে হালকা ঝড়ো হাওয়া সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Weather Update: ফের হাওয়া বদল? পুজোর শেষ লগ্নে বৃষ্টির ভ্রুকুটি
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.