DYFI: ব্রিগেড ভরাতে তৎপর সিপিএমের যুব সংগঠন, তুঙ্গে প্রস্তুতি, শনিবার শুরু মঞ্চ বাঁধার কাজ

ABP Ananda   |  04 Jan 2024 10:07 AM (IST)
DYFI: ব্রিগেড ভরাতে তৎপর সিপিএমের যুব সংগঠন, তুঙ্গে প্রস্তুতি, শনিবার শুরু মঞ্চ বাঁধার কাজ

ফাইল ছবি

1

৭ জানুয়ারি DYFI-এর ডাকে ব্রিগেড সমাবেশ। ব্রিগেড ভরাতে সিপিএমের যুব সংগঠনের তৎপরতা তুঙ্গে।

2

শনিবার থেকে মঞ্চ বাঁধা এবং যাবতীয় প্রস্তুতির কাজ শুরু হবে। এদিন সকালে DYFI নেতৃত্ব সহ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ঘুরে দেখেন ব্রিগেড চত্বর।

3

রবিবার DYFI-এর কার্যত 'উল্টো ব্রিগেড'। উল্টো কারণ, প্রতিবার ভিক্টোরিয়ার সামনে তৈরি হয় মঞ্চ। কিন্তু, এবার মঞ্চ তৈরি হবে উল্টো দিকে।

4

২০০৮-এর, প্রায় ১৫ বছর পর এবার ফের ব্রিগেডের ডাক দিয়েছে সিপিএমের যুব সংগঠন DYFI।

5

একদিকে শিক্ষা ও কাজের দাবি, অন্যদিকে, দুর্নীতির প্রতিবাদে বাংলা জুড়ে, ৫০ দিন ধরে ইনসাফ যাত্রা করেছে। এবার, ৭ই জানুয়ারি DYFI-এর ডাকে ব্রিগেড।

6

প্রশ্ন উঠছে, ২০১১-র পর থেকে বামেদের ক্রমাগত শক্তি-হ্রাসের যে প্রবণতা তৈরি হয়েছে, DYFI-এর ব্রিগেডে কি তাতে উল্টো-স্রোত দেখা দেবে? মীনাক্ষীদের ব্রিগেড থেকে লোকসভা ভোটে কি দাগ কাটতে পারবে সিপিএম?

7

দু-দিনের জন্য ব্রিগেডের অনুমতি পাওয়া গেছে। শনিবার থেকে শুরু হবে মঞ্চ তৈরির কাজ। আর, ওই দিন থেকেই কর্মীরাও আসতে শুরু করবেন।

8

উপস্থিত থাকবেন, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমরা। তবে, DYFI-এর স্টার বক্তা, সেই মীনাক্ষী মুখোপাধ্যায়।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • DYFI: ব্রিগেড ভরাতে তৎপর সিপিএমের যুব সংগঠন, তুঙ্গে প্রস্তুতি, শনিবার শুরু মঞ্চ বাঁধার কাজ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন