Howrah Station: যাত্রী স্বাচ্ছন্দ্য়ে জোর, হাওড়া স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা পূর্ব রেলের

ABP Ananda   |  09 Feb 2023 10:54 AM (IST)
Howrah Station: যাত্রী স্বাচ্ছন্দ্য়ে জোর, হাওড়া স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা পূর্ব রেলের

ফাইল ছবি

1

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে, হাওড়া স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে পূর্ব রেল। আগামী আর্থিক বর্ষেই এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম মণীশ জৈন।

2

প্রতিদিন হাওড়া স্টেশন থেকে ১০ লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন। স্টেশন থেকে প্রায় ২৫০ জোড়া লোকাল এবং ২৫২টি দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে।

3

আর এই বিপুল সংখ্যক ট্রেন চালাতে কার্যত হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ। সবচেয়ে বড় সমস্যা হল লোকাল ট্রেন প্লাটফর্ম না পাওয়ার কারণে দীর্ঘক্ষণ ইয়ার্ডে দাঁড়িয়ে থাকতে হয়।

4

ফলে লোকাল ট্রেন কখন ধীরগতিতে বা কখনো নির্ধারিত সময়ের দেরিতে প্লাটফর্মে ঢোকে। এতে অফিস যাত্রীরা সমস্যায় পড়েন।

5

এই সমস্যা দূর করতে পূর্ব রেল কর্তৃপক্ষ একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। যা রেলমন্ত্রক থেকেও অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।

6

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম মণীশ জৈন জানিয়েছেন ট্রেন সময় ঢোকার ক্ষেত্রে যে সকল বাধা আছে সেগুলো দূর করা হবে।

7

নতুন পরিকল্পনার মধ্যে রয়েছে হাওড়া স্টেশনে প্লাটফর্মের সংখ্যা বাড়ানো, লাইনের সংখ্যা বাড়ানো, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি করা যাতে ২৪ কোচের ট্রেন দাঁড়াতে পারে।

8

এর পাশাপাশি ইয়ার্ডের ইন্টারলকিং সিগনালিং সিস্টেমের উন্নতি করা হবে যাতে ট্রেন দ্রুত স্টেশনে ঢুকতে পারে। এদিন মণীশ জৈন বলেন এই বছরের শেষ দিকে কাজ শুরু হবে।

9

কিছুদিন আগে রেলমন্ত্রী বন্দে ভারত মেট্রোর কথা বলেছেন। সেক্ষেত্রে হাওড়া-বর্ধমানের মধ্যে এই ট্রেন চালানোর ভাবনা রেলের রয়েছে। তাতে যাত্রীরা অনেক কম সময়ে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Howrah Station: যাত্রী স্বাচ্ছন্দ্য়ে জোর, হাওড়া স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা পূর্ব রেলের
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন