HS Result 2025: ৭ মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, wb12.abplive.com-এ কীভাবে দেখবেন রেজাল্ট?

ABP Ananda   |  29 Apr 2025 07:50 AM (IST)
HS Result 2025: ৭ মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, wb12.abplive.com-এ কীভাবে দেখবেন রেজাল্ট?

ফাইল ছবি

1

আগামী ৭ মে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হবে। বেলা সাড়ে ১২টায় ফলপ্রকাশ। দুপুর ২টো থেকে জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। 

2

সোমবার বিজ্ঞপ্তি দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, সল্টলেকে বিদ্যাসাগর ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

3

আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর দুপুর ২টো থেকে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও ফল দেখতে পাবে ছাত্র-ছাত্রীরা।

4

রাজ্যের ৫৫টি কেন্দ্র থেকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে মার্কশিট ও শংসাপত্র বিলি করা হবে। ফল প্রকাশের পরের দিন নিজের স্কুল থেকে মার্কশিট পাবেন ছাত্র-ছাত্রীরা। 

5

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। অন্যান্য বছরের মতো এবারও wb12.abplive.com-এ লগ ইন করে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন।

6

wb12.abplive.com-এ  ফল দেখার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর দিলেই জানা যাবে ফল। 

7

গত ৩ মার্চ থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ। গত বছর পরীক্ষার্থী ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার, এবার সেই সংখ্যাটা ৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি।

8

গতবারের তুলনায় অনেকটাই কম পরীক্ষার্থী ছিল উচ্চমাধ্যমিকে। রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষায় বসেনি অনেক পড়ুয়া। 

9

পুরনো নিয়মে এ বছরই শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। অর্থাৎ বছরে দুবার হবে পরীক্ষা। 

10

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য এবছর প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে ছিল মেটাল ডিটেক্টর। প্রত্যেক ভেন্যুতে অন্তত ২টি করে CC ক্যামেরা। 

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • HS Result 2025: ৭ মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, wb12.abplive.com-এ কীভাবে দেখবেন রেজাল্ট?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন