Mamata Banerjee:ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
বকেয়া ডিএ-র দাবিতে যাঁরা আন্দোলন করছেন, তাঁদের সোমবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
'ডিএ বাধ্যতামূলক নয়। এটা ঐচ্ছিক, টাকা থাকলে ভালবেসে দিতাম', বলেন মুখ্যমন্ত্রী।
অতীতে DA আন্দোলনকারীদের চিরকুটে চাকরি পাওয়া চোর-ডাকাত বলে সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী।
এবার বললেন, ''কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন, আরও বেশি ডিএ পাবেন'।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও বক্তব্য, ''অফিস টাইমে কাজ বন্ধ করে মিছিল, এটা সার্ভিস রুল ব্রেক হচ্ছে না? রোজ শুধু না করার হুঙ্কার, আমি সহানুভূতিশীল।'
সঙ্গে আরও সংযোজন ,'১ লক্ষ ১৫ হাজার কোটি পড়ে আছে দিল্লিতে। আগে এনে দিক। আরও ৩ শতাংশ ডিএ দেব।'
সোমবার আচমকাই ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের দায় DA আন্দোলনকারীদের ঘাড়ে ঠেলেন তিনি!
বকেয়া ডিএ-র দাবিতে আদালতে যেমন একের পর এক মামলা হয়েছে।সংগ্রামী যৌথ মঞ্চ লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে কলকাতায়। তার মধ্যে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা।