Darjeeling Snowfall: মেঘলা-মুখ ভার কাটিয়ে দমকা বৃষ্টি, সঙ্গে তুষারপাত দার্জিলিংয়ে, দেখুন নৈসর্গিক ছবি

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  20 Jan 2022 04:00 PM (IST)
Darjeeling Snowfall: মেঘলা-মুখ ভার কাটিয়ে দমকা বৃষ্টি, সঙ্গে তুষারপাত দার্জিলিংয়ে, দেখুন নৈসর্গিক ছবি

Darjeeling Snowfall, দার্জিলিংয়ে তুষারপাত।

1

মাঘের শুরুতে রাজ্যজুড়ে খামখেয়ালি শীত। পারদের ওঠানামার ফাঁকেই বৃষ্টির ভ্রুকুটি।

2

এর মাঝেই বৃহস্পতিবার দুপুরে একপশলা বৃষ্টি ও হালকা তুষারপাত দার্জিলিংজুড়ে।

3

সকাল থেকেই মেঘলা আবহাওয়ায় আকাশের মুখ ছিল ভার। আর একটু বেলা হতেই ঠান্ডার রেশ আরও একটু বাড়িয়ে হল বৃষ্টি। সঙ্গে অল্প তুষারপাত।

4

টাইগার হিল, জোড়বাংলা, ঘুম এলাকা জুড়ে বৃষ্টি-তুষারপাত হয়েছে।

5

কার্শিয়ং, সোনাদা এলাকার দিকে এখনও বৃষ্টি শুধু না হলেও আকাশের মুখ ভার। মেঘলা আকাশের সঙ্গী ঝোড়ো হাওয়া।

6

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে।

7

তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন। আজ ও কাল উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।

8

দার্জিলিং, কালিম্পঙেও আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়ে।

9

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দার্জিলিংয়ে যা হিমাঙ্কের কাছাকাছি।

10

সাদা তুলোর মতো বরফে ঢাকলেও খুব বেশি তুষারপাত না হওয়ায় দার্জিলিংয়ের বিভিন্ন এলাকার বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়নি। (ছবি ও তথ্য-মোহন প্রসাদ)

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Darjeeling Snowfall: মেঘলা-মুখ ভার কাটিয়ে দমকা বৃষ্টি, সঙ্গে তুষারপাত দার্জিলিংয়ে, দেখুন নৈসর্গিক ছবি
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন