Jagannath Snan Yatra 2023: পালিত হচ্ছে স্নানযাত্রা, আজই আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব

ABP Ananda   |  04 Jun 2023 03:55 PM (IST)
Jagannath Snan Yatra 2023: পালিত হচ্ছে স্নানযাত্রা, আজই আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব

স্নানযাত্রার মাহাত্ম

1

আজ স্নানযাত্রা। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই উৎসব। ভক্তদের বিশ্বাস এই দিনতেই আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব।

2

প্রথম মন্বন্তরে ব্রক্ষার পুত্র শ্রীস্বায়ম্ভুব মনু একবার পৃথিবীতে পরমেশ্বর ভগবানের দর্শনের অভিলাষে একটি মহাযজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞের প্রভাবেই শ্রী জগন্নাথদেবের আবির্ভাব।

3

সেই দিনটি ছিল জৈষ্ঠ্যমাসের পূর্নিমা তিথি। সেই থেকেই এই বিশেষ দিনটি স্নানযাত্রা হিসেবে পালিত হয়ে আসছে।

4

স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হয়। তারপর ১০৮টি কলসে সেই জল নিয়ে জগন্নাথ বলভদ্র ও শুভদ্রার বিগ্রহকে স্নান করানো হয়।

5

পৌরানিক কাহিনী অনুযায়ী স্নানের পর জ্বরে কাবু হয়ে পড়েন তাঁরা। শ্রীজগদীশের আজ্ঞানুসারে এই ১৫ দিন শ্রীমন্দিরের দ্বার রুদ্ধ থাকে।

6

এই সময়ে তাঁদের রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। কথিত আছে, রাজবৈদ্যের আয়ুর্বৈদিক পাঁচনখেয়ে এক পক্ষকাল অর্থাৎ দিন ১৫-র মধ্যে সুস্থ হয়ে ওঠেন তাঁরা।

7

সুস্থ হয়ে উঠেই জগন্নাথ,বলরাম ও সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথ করে মাসির বাড়ি গমন করেন। দেশজুড়ে রথযাত্রা হিসেবে পালিত হয় যেই দিনটি।

8

পুরীতে স্নানযাত্রা উপলক্ষ্যে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নানবেদীতে বের করে আনা হয়।

9

সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয়। শুধু পুরী নয়। জগন্নাথ দেবের সমস্ত মন্দিরেই এই দিনটি জাঁকজমকে পালিত হয়।

10

এইদিনটিকে পুণ্যতিথিতে বহু মানুষের সমাগম হয়। স্নানযাত্রার আগের সন্ধ্যায় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহনের বিগ্রহ একটি বিশাল শোভাযাত্রা সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নানবেদীতে এনে রাখা হয়। ভক্তেরা এই সময় চতুর্ধা বিগ্রহ দর্শন করতে আসেন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Jagannath Snan Yatra 2023: পালিত হচ্ছে স্নানযাত্রা, আজই আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন