Black Pepper: সর্দি-কাশি থেকে ক্যান্সার! হাজার সমস্যার সমাধানে হেঁসেলের এই মশলা একাই একশো

গোলমরিচের উপকারিতা
গোলমরিচে রয়েছে নানা ঔষধি গুণাগুণ। সাধারণত জ্বর, সর্দি, গনোরিয়া ও পেট ফাঁপায় গোলমরিচ বেশ কার্যকরী ভূমিকা পালন করে।
তাছাড়া গোলমরিচ চুলের জন্য পুষ্টিকর, গোলমরিচের সঙ্গে পেঁয়াজ মিশিয়ে নিলে ভাল কাজ দেবে। কোষ্ঠকাঠিন্য, অরুচি, রক্তাল্পতা, দাঁতের রোগ, ডায়রিয়া ও হৃদ্রোগেও উপকারী গোলমরিচ।
গোলমরিচে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাংগানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, ভিটামিন এ ও সি এবং অন্যান্য উপাদানে ভরপুর।
আবহাওয়া বদলের সময় ও ঠান্ডায় সর্দি-কাশির সমস্যা খুবই সাধারণ। শরীরের তাপমাত্রা বজায় রাখতে এই সময়ে গোলমরিচ খেলে ভাল ফল মিলবে।
এই মশলা পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড বাড়িয়ে হজমে সাহায্য করে। ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতেও এই মশলা উপকারী। পাশাপাশি পেটের গ্যাসের সমস্যার সমাধান করে গোলমরিচ।
গোলমরিচ ক্ষুধামান্দ্য ও গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে। ওজন কমাতে সাহায্য করে।
শরীরে বাড়তি মেদ দূর করতে সাহায্য করে গোলমরিচ। এ ছাড়া অতিরিক্ত ক্যালরি পুড়িয়ে শরীররে শক্তি জোগায়।
গোলমরিচে রয়েছে ডায়রিয়া, কলেরা ও আরথ্রাইটিস প্রতিরোধের ক্ষমতা। এটি রক্তপ্রবাহ বাড়িয়ে অস্থিসন্ধির ব্যথা কমাতে পারে।
গোলমরিচে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে গোলমরিচ।
গোলমরিচের মধ্যে যে পিপারিন থাকে সেটি ক্যান্সারের অন্যতম ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এ ছাড়াও এতে আছে ভিটামিন এ , সি ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। যেটি ক্ষতিকারক ফ্রি রেডিকেলসে্র হাত থেকে এবং শরীরকে ক্যান্সার থেকে রক্ষা করে।