Weather Update : শীতের আমেজে নিম্নচাপের ফলা, চলতি সপ্তাহে রাজ্যের কোন জেলায় কেমন বৃষ্টি-শঙ্কা ?

Weather Update of the week
বৃহস্পতিবার এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং গতি পরিবর্তন করে ওড়িশা উপকূল অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের দিকে আসতে পারে।
এর প্রভাবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যের উপকূলে। শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীতে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গে বুধবার থেকে সামান্য বাড়বে রাতের তাপমাত্রা। রাতের তাপমাত্রা বাড়লেও মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা সামান্য কমবে।
মঙ্গলবার বিকেল থেকে উপকূলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আজ বুধবার হালকা বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়।
বৃহস্পতিবার বেশি বৃষ্টির আশঙ্কা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে।
শুক্রবার বেশি বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, কলকাতা. হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়।
শনিবারেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।
উত্তরবঙ্গে শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আপাতত চার থেকে পাঁচ দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের জেলাগুলিতে ক্রমশ শুকনো বাতাস জলীয় বাষ্প কমবে। শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে।
কলকাতায় পরিষ্কার আকাশ। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ। বুধবার থেকে হাওয়া বদল। বাড়বে রাতের তাপমাত্রা, মেঘলা আকাশের সম্ভাবনা।