Jawad Cyclone: ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কায় জেলায় জেলায় মাইকে প্রচার, দিঘা থেকে বকখালিতে শুরু বৃষ্টি

abp ananda   |  04 Dec 2021 10:11 AM (IST)
Jawad Cyclone: ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কায় জেলায় জেলায় মাইকে প্রচার, দিঘা থেকে বকখালিতে শুরু বৃষ্টি

সকাল থেকে দিঘায় শুরু হয়েছে হালকা বৃষ্টি

1

সকাল থেকে দিঘায় শুরু হয়েছে হালকা বৃষ্টি। সমুদ্র কিছুটা উত্তাল হলেও জল এখনও গার্ডওয়াল টপকে যায়নি।

2

আগেভাগেই পর্যটকদের সমুদ্রে নামায় জারি হয়েছে নিষেধাজ্ঞা।

3

নজরদারি চালাচ্ছে প্রশাসন। হুইসল বাজিয়ে সতর্ক করছে পুলিশ।

4

বকখালিতেও সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি।

5

তার মধ্যেই পর্যটকদের ভিড় চোখে পড়েছে। তাঁদের সরিয়ে দেন পুলিশ কর্মীরা।

6

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় স্পিড বোটে চড়ে সাগরে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। নদী ও সমুদ্র উপকূলে চলছে কড়া নজরদারি।

7

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে যুদ্ধকালীন তত্পরতায় শুরু হয়েছে ধান কাটা। বৃষ্টির মধ্যেই মাঠ থেকে ফসল কেটে নিচ্ছেন কৃষকরা। কেউ ধান কাটার যন্ত্র ছাড়াই হাতে কেটে তুলে নিচ্ছেন ফসল।

8

ঘূর্ণিঝড় জওয়াদের আসার আগেই মেদিনীপুর পুরসভায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় এলাকা চিহ্নিত করে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ টিম।

9

ঘূর্ণিঝড় জওয়াদের আশঙ্কায় ক্ষয়ক্ষতি এড়াতে আজ থেকে রবিবার পর্যন্ত হুগলি জেলার সমস্ত ফেরিঘাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

10

এর ফলে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার একাংশের সঙ্গে হুগলির জলপথে যোগাযোগ বন্ধ থাকবে। পাশাপাশি, হুগলির গ্রামীণ এলাকাগুলিতে শুরু হয়েছে মাইকে প্রচার।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Jawad Cyclone: ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কায় জেলায় জেলায় মাইকে প্রচার, দিঘা থেকে বকখালিতে শুরু বৃষ্টি
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন