✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Joka-Tartala Metro: চালু হল জোকা-তারাতলা মেট্রো, কবে থেকে শুরু পরিষেবা?

ABP Ananda   |  30 Dec 2022 04:43 PM (IST)
Joka-Tartala Metro: চালু হল জোকা-তারাতলা মেট্রো, কবে থেকে শুরু পরিষেবা?

ফাইল ছবি

1

শিলান্য়াসের ১২ বছরেরও বেশি সময় পর চালু হল জোকা-তারাতলা মেট্রো পরিষেবা। মা মারা যাওয়ায় কলকাতায় না এসে, গুজরাত থেকেই ভার্চুয়ালি মেট্রো পরিষেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

2

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েও মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল তাঁর উদ্যোগেই।

3

নতুন বছর শুরুর ঠিক মুখে নিউ ইয়ার গিফট পেল বাংলা। চালু হল বহু প্রতীক্ষিত জোকা-তারাতলা মেট্রো পরিষেবা।

4

কলকাতায় এসে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গেই জোকা-তারাতলা মেট্রো পরিষেবা সূচনা করার কথা ছিল প্রধানমন্ত্রীর।

5

কিন্তু মা মারা যাওয়ায়, নরেন্দ্র মোদির কলকাতা সফর বাতিল হয়। শেষ পর্যন্ত ভার্চুয়ালি মেট্রো পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

6

২০১০ সালের ২২ সেপ্টেম্বর জোকা-বিবাদি বাগ মেট্রো প্রকল্পের শিলান্যাস করেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল।

7

তখন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে প্রকল্পটি জোকা-ধর্মতলা করা হয়।পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সূচনালগ্নে সেই প্রসঙ্গ উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কথায়।

8

হাওড়া স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, তাঁর উদ্যোগেই শুরু হয়েছিল এই মেট্রো প্রকল্প। প্রথম পর্যায়ে সাড়ে ৬ কিলোমিটার যাত্রাপথে মেট্রো পরিষেবা চালু হল।

9

জোকা-তারাতলা রুটে রয়েছে ৬টি স্টেশন। জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। এই রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা ও সর্বোচ্চ ভাড়া ২০ টাকা।

10

শুক্রবার আনুষ্ঠানিক সূচনা হলেও, জোকা-তারাতলা রুটে বাণিজ্যিক ভাবে মেট্রো পরিষেবা শুরু হতে পারে ২ জানুয়ারি থেকে। মেট্রোরেল সূত্রে খবর, মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বাকি অংশের কাজও দ্রুত গতিতে চলছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Joka-Tartala Metro: চালু হল জোকা-তারাতলা মেট্রো, কবে থেকে শুরু পরিষেবা?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.