21 July Rain: কলকাতায় শহীদ দিবসের সমাবেশ, ভিক্টোরিয়া হাউসের সামনে হবে না সমাবেশ, বৃষ্টি কি হবে?
TMC Shahid Diwas: ২১ জুলাই নাকি বৃষ্টি হয়, বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ২১ জুলাই কি বৃষ্টি হবে? কী বলছে আবহাওয়া দফতর।
Continues below advertisement

21 July Weather: ২১ জুলাই কেমন থাকবে আবহাওয়া?
Continues below advertisement
1/10
২০ জুলাই উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হয়েছে।
2/10
২১ জুলাই উত্তরবঙ্গের সমস্ত জেলার অধিকাংশ স্থানেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, জানিয়েছে হাওয়া অফিস।
3/10
২১ তারিখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার দু'এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
4/10
এই দিনে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।
5/10
২১ জুলাই দক্ষিণবঙ্গের সমস্ত জেলারই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Continues below advertisement
6/10
২১ জুলাই দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু'এক জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
7/10
ঝোড়ো হাওয়ার পাশাপাশি ২১ তারিখে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ ও বজ্রপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।
8/10
উত্তর ঝাড়খণ্ড ও বিহার সংলগ্ন অঞ্চলের ঘূর্ণাবর্ত এবং ট্রাফ লাইনের প্রভাবে এই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
9/10
উপগ্রহ চিত্র ও মানচিত্র অনুযায়ী ২১ তারিখে উত্তরবঙ্গের প্রায় ১০০% এলাকা এবং দক্ষিণবঙ্গের সিংহভাগ এলাকা বৃষ্টিতে কভার থাকবে।
10/10
২১ জুলাইয়ের পর ২২ তারিখেও উত্তরবঙ্গের দিনাজপুর-মালদা এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি ও বজ্রপাতের এই ধারা বজায় থাকবে।
Published at : 21 Jul 2026 10:25 AM (IST)