Kali Puja 2025 : কালীপুজোয় দক্ষিণেশ্বরে শক্তির আরাধনা, পুজো-অর্চনার পাশাপাশি ঢাকের তালে নাচলেন ভক্তরা

কালীপুজোয় দক্ষিণেশ্বরে শক্তির আরাধনা, পুজো-অর্চনার পাশাপাশি ঢাকের তালে নাচলেন ভক্তরা
কালীপুজোয় দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল। সমস্ত রীতি নীতি মেনে ভবতারিণীর আরাধনা।
ভোরে বিশেষ আরতি হয়, তারপর নিত্যপুজো। সকাল থেকে পুজোর ডালি হাতে ভক্তদের লম্বা লাইন।
এদিকে সকাল থেকেই রোদের তেজ খুব বেশি থাকায়, মন্দির প্রাঙ্গনে অধিকাংশ ভক্তদেরকেই ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
দক্ষিণেশ্বর মন্দিরে রীতিনীতি মেনে পুজো-অর্চনা তো চলছেই। পাশাপাশি ঢাকের তালে নাচলেন ভক্তরা।
আজ কালীপুজো। শক্তির আরাধনা। দিকে দিকে সাড়ম্বরে পূজিতা হবেন মা।
দেবী বন্দনায় মেতে উঠবে সমগ্র বাংলা। জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন।
তিনি অসুখ বিনাশিনী। মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি। নরমুণ্ডই দেবীর অলঙ্কার।
যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা। বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক।
যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন। মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন।
শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক। ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী।