Kaushiki Amavasya 2023 : আজ কৌশিকী অমাবস্যা, তারাপীঠ থেকে লেক কালীবাড়িতে বিশেষ পুজোর আয়োজন
ABP Ananda | 14 Sep 2023 04:10 PM (IST)

ফাইল ছবি
1
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠে তারা মায়ের বিশেষ পূজার আয়োজন করা হয়েছে।
2
ভোরবেলা মঙ্গলারতি দিয়ে পুজোর সূচনা হয়। মঙ্গলারতির পর পাঁচরকম ফল, পাঁচরকম মিষ্টি, ক্ষীর দিয়ে দেওয়া হয় শীতল ভোগ।
3
এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। অনেকে আবার এই তিথিকে বলেন কৌশী অমাবস্যা।
4
যে কোনও শুভ কাজে ব্যবহৃত হয় কুশ। এই দিনে সেই কুশ কাটা হয়। তাই একে কৌশী অমাবস্যাও বলে।
5
বিশেষ পুজো উপলক্ষ্যে তারাপীঠে ভিড় তন্ত্রসাধকদের। দূরদূরান্ত থেকে এসেছেন ভক্তরাও।
6
কৌশিকী অমাবস্যা উপলক্ষে সাজ সাজ রব লেক কালীবাড়িতেও।
7
লেক কালীবাড়িতেও চলছে শক্তির আরাধনা।
8
প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ভিড় জমিয়েছেন ভক্তরা।
9
কৌশিকী অমাবস্যা উপলক্ষে করুণাময়ী কালী বাড়িতেও হয়েছে বিশেষ পুজোর আয়োজন।