✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Fine On Garbage On Road : ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে এইসব কাজ করলেই জরিমানা, কাল থেকেই জারি কড়া নিয়ম

নিবেদিতা বন্দ্যোপাধ্যায়   |  31 Aug 2026 03:50 PM (IST)
Fine On Garbage On Road : ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে এইসব কাজ করলেই জরিমানা, কাল থেকেই জারি কড়া নিয়ম

১ সেপ্টেম্বর থেকে রাজ্যে এইসব কাজ করলেই জরিমানা, কাল থেকেই জারি কড়া নিয়ম

1

১ সেপ্টেম্বর থেকে রাজ্যে কার্যকর হতে চলেছে এই নিয়ম। ভাঙলেই কড়া পদক্ষেপ। কঠোর নিয়ম। রাস্তায় যত্রতত্র নোংরা আবর্জনা ফেলা বা যেখানে সেখানে থুতু ও পানের পিক ফেলার অভ্যাসে এবার পাকাপাকিভাবে লাগাম টানতে চলেছে রাজ্য সরকার।

Continues below advertisement
2

পুরমন্ত্রী ঘোষণা করেছিলেন আগেই। উত্তরকন্যায় আয়োজিত একটি প্রশাসনিক বৈঠকে ঘোষণাটি করেন রাজ্যের পুমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্যকেদূষণমুক্ত এবং পরিচ্ছন্ন করে গড়ে তোলাই এই সিদ্ধান্তের প্রধান লক্ষ্য।

Continues below advertisement
3

মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে যদি কেউ রাস্তায় প্লাস্টিক বা যে কোনো ধরনের ময়লা ফেলেন, তবে তাকে সরাসরি জরিমানার মুখে পড়তে হবে। পরিবেশের ক্ষতি রুখতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছে প্রশাসন।

4

শুধু আবর্জনা ফেলাই নয়, যেখানে সেখানে পান বা গুটখার পিক ফেলা, থুতু ফেলা কিংবা প্রকাশ্য স্থানে মল মূত্র করার মতো অস্বাস্থ্যকর অভ্যাসের বিরুদ্ধেও কড়া আইনি পদক্ষেপ করা হবে এবং এর জন্য গুণতে হবে জরিমানা।

5

নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে মন্ত্রী বলেন, মানুষ যদি রাস্তায় নোংরা না ফেলে, তবে তাদের জন্য ডাস্টবিনের ব্যবস্থা করা দরকার।

6

নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে মন্ত্রী বলেন, মানুষ যদি রাস্তায় নোংরা না ফেলে, তবে তাদের জন্য ডাস্টবিনের ব্যবস্থা করা দরকার।

7

মন্ত্রী অগ্নিমিত্রা বলেন, ১ সেপ্টেম্বর থেকে আমরা জরিমানা আরোপ করা শুরু করব। যদি কেউ রাস্তায় আবর্জনা ফেলে, এলাকা নোংরা করে, প্রকাশ্য স্থানে থুতু ফেলে বা প্রস্রাব করে, তবে তাদের জরিমানা করা হবে।

8

মন্ত্রী জানান, ডাস্টবিন স্থাপন করছি। যেখানে এখনও ডাস্টবিন করা হয়নি, সেখানে আবর্জনা নিজেদের কাছে রাখতে হবে। প্যাকেটে রাখতে হবে।

9

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, যেসব এলাকায় এখনও পর্যন্ত ডাস্টবিন বসানো সম্ভব হয়ে ওঠেনি, সেখানকার নাগরিকদের সচেতন থাকতে হবে।

10

পরিবেশকে সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে রাজ্য সরকারের এই কড়া পদক্ষেপ। এই নিয়ম কতটা পালন করবে সাধারণ মানুষ , এখন সেটাই দেখার।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Fine On Garbage On Road : ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে এইসব কাজ করলেই জরিমানা, কাল থেকেই জারি কড়া নিয়ম
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.