Tallah bridge : ২৪ সেপ্টেম্বর ডেডলাইন, খুলে যেতে পারে টালা ব্রিজ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  03 Sep 2022 03:28 PM (IST)
Tallah bridge : ২৪ সেপ্টেম্বর ডেডলাইন, খুলে যেতে পারে টালা ব্রিজ

২৪ সেপ্টেম্বর ডেডলাইন, খুলে যেতে পারে টালা ব্রিজ

1

উত্তর কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম টালা ব্রিজ। ২০১৮ সালের সেপ্টেম্বরে, মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর, রাজ্যের সবকটি ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

2

২০১৯-এর অক্টোবরে সেই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টেই বলা হয়, মেরামতি করে লাভ হবে না। ভেঙে ফের নতুন করে তৈরি করতে হবে টালা ব্রিজ।

3

এরপর ২০২০-র পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হয় ব্রিজ ভাঙা। অবশেষে ফের নতুন রূপে চালু হতে চলেছে টালা ব্রিজ।

4

মহালয়ার আগের দিন উদ্বোধন হতে পারে টালা ব্রিজের। ২৪ সেপ্টেম্বর ডেডলাইন, খুলে যেতে পারে টালা ব্রিজ।

5

১২ সেপ্টেম্বরের বৈঠকে উদ্বোধন নিয়ে সিদ্ধান্ত। পুলিশ-পিডব্লুডির বৈঠকে উদ্বোধন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।

6

প্রায় সাড়ে সাতশো মিটার দীর্ঘ এই সেতুটি ১২টি স্তম্ভের ওপর তৈরি। যার প্রায় ২৪০ মিটার অংশ রেলপথের ওপরে তৈরি।

7

৪ লেনের নতুন সেতুর দু’দিকে অ্যাপ্রোচ রোড তৈরি করতে রেলের জমিতে থাকা ৩৮টি আবাসন ভাঙতে হয়েছে। ব্রিজ নির্মাণের এই প্রকল্পে খরচ ৪৬৮ কোটি টাকা।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Tallah bridge : ২৪ সেপ্টেম্বর ডেডলাইন, খুলে যেতে পারে টালা ব্রিজ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন