Kolkata Weather : কলকাতায় তীব্র গরমের শেষ হবে ? আবহাওয়া দফতর শেষমেশ কী বার্তা দিল?

Kolkata Weather : কলকাতায় তীব্র গরমের শেষ হবে ? আবহাওয়া দফতর শেষমেশ কী বার্তা দিল?
দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বুধবার পর্যন্ত। পশ্চিমের জেলায় লু বইবে আগামী এক সপ্তাহ। চরমে উঠবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
কলকাতাতেও গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। তৈরি হবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর।
এদিকে বৃষ্টির জন্য ছটফট করছে রাজ্যবাসী। যদিও এখনই বৃষ্টির আশা দেখাচ্ছে না আবহাওয়া দফতর।
শনি ও রবিবার সকালে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও, বিকেলের পর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূলের ২ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম সহ পশ্চিমের সব জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা।
অসহ্য় গরমে অতিষ্ঠ বঙ্গবাসী। কারণ, শুরু থেকেই জ্বালা ধরাচ্ছে জ্যৈষ্ঠ। দুপুরের রোদে রাস্তায় বেরোলেই যেন পুড়ে যাচ্ছে শরীর!
প্রচণ্ড এই তাপদাহ থেকে রেহাই মিলবে কবে? সুখবর দিতে পারেনি আবহাওয়া দফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এক সপ্তাহ পশ্চিমের জেলাযগুলিতে লু বইবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে।
কলকাতাতেও গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গেও বাড়বে গরম-অস্বস্তি।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে।