Lok Sabha Elections 2024: বছর ঘুরলেই লোকসভা ভোট, প্রস্তুতি শুরু জাতীয় নির্বাচন কমিশনের

ABP Ananda   |  23 Jul 2023 11:17 AM (IST)
Lok Sabha Elections 2024: বছর ঘুরলেই লোকসভা ভোট, প্রস্তুতি শুরু জাতীয় নির্বাচন কমিশনের

ছবি সৌজন্যে-পিটিআই

1

লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ১৯ আগস্ট রাজ্য়ে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের ৩ ডেপুটি নির্বাচন কমিশনার। খবর নির্বাচন কমিশন সূত্রে।

2

গতকাল জেলাশাসকদের নিয়ে বৈঠক করলেন রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিক।

3

বছর ঘুরলেই বাজবে লোকসভা ভোটের দামামা। রাজ্য়ে পঞ্চায়েত ভোট শেষ হতেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

4

আগামী ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে ফাস্ট লেভেল ইভিএম ও ভিভিপ্য়াট চেকিং প্রশিক্ষণ শিবির। চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

5

ইভিএমের সঙ্গে ভিভিপ্য়াট ঠিক মতো কাজ করছে কিনা দেখতে করা হয় এই চেকিং। সূত্রের খবর, মোট ৫ শতাংশ ইভিএম ও ভিভিপ্য়াট চেক করা হয়।১ শতাংশ ইভিএমকে ১২০০ ভোট দিয়ে চেক করা হয়।২ শতাংশ মেশিনে দেওয়া হয় ১ হাজার ভোট। বাকি ১ শতাংশ মেশিনে দেওয়া হয় ৫০০ ভোট।

6

এই পদ্ধতি সম্পর্কে অবগত করতে শনিবার সব জেলার জেলাশাসকদের প্রশিক্ষণ দিলেন দিল্লিতে থেকে আসা নির্বাচন কমিশনের ইভিএম বিশেষজ্ঞ বিসি পাত্র। উপস্থিত ছিলেন রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

7

পাশাপাশি, এদিন জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর, বৈঠকে ভোটার তালিকা সংশোধনের উপর জোর দেন আরিজ আফতাব।

8

কমিশন সূত্রে খবর, আরও সরল হতে চলেছে ভোটার তালিকায় নাম তোলার পদ্ধতি।এদিনের বৈঠকে বুথ নিয়েও আলোচনা হয়।

9

সূত্রের খবর, সংশোধনের পর আগামী বছরের ৫ জানুয়ারি যে ভোটার তালিকা প্রকাশ করা হবে ভোটার তালিকার উপরই নির্ভর করবে রাজ্য়ে বুথের সংখ্যা। এই মুহূর্তে রাজ্য়ে ৭৯ হাজার বুথ রয়েছে।কমিশনের নিয়ম অনুয়ায়ী ১৫০০-র বেশি ভোটার হলে বুথ ভেঙে অক্সিলিয়ারি বুথ তৈরি করা হয়

10

নির্বাচন কমিশন সূত্রে খবর, স্বচ্ছতা বজায় রাখতে পরবর্তী পর্যায়ে ইভিএম ও ভিভিপ্য়াট চেকিং প্রশিক্ষণ শিবিরে রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও ডাকা হবে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Lok Sabha Elections 2024: বছর ঘুরলেই লোকসভা ভোট, প্রস্তুতি শুরু জাতীয় নির্বাচন কমিশনের
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন