Train Cancel: চলবে না কোনও লোকাল ট্রেন, আজ মাঝরাত থেকে এই রুটে রেল পরিষেবা বন্ধ

ABP Ananda   |  25 Mar 2023 08:15 PM (IST)
Train Cancel: চলবে না কোনও লোকাল ট্রেন, আজ মাঝরাত থেকে এই রুটে রেল পরিষেবা বন্ধ

ছবি সৌজন্যে-পিটিআই

1

হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলানগর স্টেশনে কাজ হবে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের। যার জন্য আজ মাঝরাত থেকে রবিবার সারা দিন পরিষেবা বন্ধ থাকবে ওই লাইনে।

2

রবিবাসরীয় সকালে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে কি কোথাও যাওয়ার পরিকল্পনা আছে? তাহলে এখই পরিবর্তন করুন। না হলে রাস্তায় বেরিয়ে পড়তে হবে চরম দুর্ভোগে।

3

শনিবার রাত ১২টা থেকে রবিবার সারা দিন পরিষেবা বন্ধ থাকবে ওই লাইনে। চলবে না কোনও লোকাল ট্রেন। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পূর্ব রেল।

4

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলানগর স্টেশনে কাজ হবে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের।

5

পূর্ব রেলের তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বেলানগর স্টেশনে ১১ ঘণ্টা ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে।

6

শনিবার মাঝরাত থেকে রবিবার সারা দিন হাওড়া-বর্ধমান ও বর্ধমান-হাওড়া কোনও লোকাল ট্রেন না চললেও যাত্রীদের কথা মাথায় রেখে ডানকুনি-বর্ধমান ও বর্ধমান-ডানকুনি কিছু স্পেশাল ট্রেন চালানো হবে।

7

রবিবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা থাকায় হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ২ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে।

8

বর্ধমান থেকে সেই ট্রেন ২টি ছাড়বে সকাল ৮টা ১০ ও সকাল ৯টা ১৫-এ। সেই ট্রেনে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন।

9

পূর্ব রেল জানিয়েছে, এই কাজের জন্য শনিবার এবং রবিবার বেশ কিছু দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Train Cancel: চলবে না কোনও লোকাল ট্রেন, আজ মাঝরাত থেকে এই রুটে রেল পরিষেবা বন্ধ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন