Partha Chatterjee : ED হেফাজতে ১২ দিনে ৩ কেজি ওজন কমল পার্থর !

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  05 Aug 2022 03:43 PM (IST)
Partha Chatterjee : ED হেফাজতে ১২ দিনে ৩ কেজি ওজন কমল পার্থর !

কীভাবে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী , খাচ্ছেনটা কী ?

1

CGO কমপ্লেক্সের ৭ তলায় রয়েছে ED’র একটি কনফারেন্স রুম। সেখানেই বানানো হয়েছে অস্থায়ী তিনটি লক আপ। তারই একটিতে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। সেলে রয়েছে একটি খাট, বিছানা ও সিলিং ফ্যান।

2

কীভাবে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী , খাচ্ছেনটা কী ? এই নিয়ে সাধারণের আগ্রহের সীমা নেই। তবে শুক্রবারের খবর গত কয়েকদিন ৩ কেজি ওজন ঝরে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের।

3

ভুবনেশ্বর AIIMS -এর রিপোর্ট অনুসারে, পার্থ চট্টোপাধ্যায়ের ওজন এখন ১১১ কিলো। রয়েছে ডায়াবেটিস, প্রেসার, থাইরয়েডের সমস্যা। সোমবার দুপুরে, সমস্ত টেস্টের পর, ডায়াবেটিস ডায়েট দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে।

4

শিক্ষক নিয়োগে দুর্নীতি ও বিপুল টাকার উত্‍স নিয়ে মঙ্গলবার কলকাতায় পার্থ চট্টোপাধ্যায়কে ED-র একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। একদিন ছাড়া ছাড়া চলছে তাঁর স্বাস্থ্য পরীক্ষাও।

5

এরই মধ্যে শুক্রবার জানা গেল, পার্থ চট্টোপাধ্যায়ের অন্য কোনও শারীরিক জটিলতা নেই। তবে এ জদিনের জীবনযাপনে ৩ কেজি ওজন ঝরেছে তাঁর।

6

প্রতিদিনই জোকা ইএসআই হাসপাতালে পার্থ অর্পিতার জন্য থাকে ডাইজেস্টিভ বিস্কিট ও চা। রোজ তাঁরা তা খেলেও আজ খাননি।

7

সূত্রের খবর বলছে, ইডি হেফাজতে ১২ দিনে ৩ কেজি ওজন কমল পার্থর । ১১১ কেজি থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ওজন কমে ১০৮ কেজি।

8

অন্য কোনও শারীরিক অসুবিধা নেই, উল্লেখ জোকা ইএসআইয়ের রিপোর্টে। তবে তাঁকে নিয়মিত ক্রনিক অসুখের জন্য বেশ কিছু ওষুধ খেতে হয়।

9

শুক্রবার আদালতে তাঁর আইনজীবী জানান, ‘তাঁর মক্কেল বিধায়কপদ থেকে ইস্তফা দেওয়ার কথা ভাবছেন’ আদালতে সওয়াল জবাবে দাবি পার্থর আইনজীবীর ।

10

আদালতে পার্থর আইনজীবী জানান,‘ এই পরিস্থিতিতে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ভাবছেন পার্থ। কোনও ঘুষ নেননি, ঘুষ নেওয়ার কোনও প্রমাণও মেলেনি। সমস্ত ডিড, যা এখনও উদ্ধার হয়েছে, সব নকল’

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Partha Chatterjee : ED হেফাজতে ১২ দিনে ৩ কেজি ওজন কমল পার্থর !
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন