Partha Chatterjee : অর্পিতার ৩১টি জীবন বিমা ! নমিনি পার্থ ! কত কোটি টাকা বছরে গুনতে হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জানেন ?

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  20 Sep 2022 11:26 AM (IST)
Partha Chatterjee : অর্পিতার ৩১টি জীবন বিমা ! নমিনি পার্থ ! কত কোটি টাকা বছরে গুনতে হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জানেন ?

Partha Chatterjee : অর্পিতার ৩১টি জীবন বিমা ! নমিনি পার্থ ! কত কোটি টাকা বছরে গুনতে হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জানেন ?

1

অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন বিমার বার্ষিক প্রিমিয়ামই ছিল প্রায় দেড় কোটি টাকা। সেই টাকা দিতেন পার্থ চট্টোপাধ্যায় !

2

নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিটে দাবি ইডি-র। সূত্রের খবর, চার্জশিটে ইডি-র দাবি, অর্পিতার ৩১টি জীবনবিমার অধিকাংশেরই নমিনি ছিলেন পার্থ।

3

পার্থর মোবাইল ফোন ফরেন্সিকে এই তথ্য মিলেছে। ইডি-র দাবি, অর্পিতার বেশিরভাগ পলিসির বার্ষিক প্রিমিয়াম ছিল ৫০ হাজার, কোনওটির ৪৫ হাজার টাকা।

4

চার্জশিটে বিমা সংক্রান্ত এই নথি তুলে ধরেই পার্থ-অর্পিতার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ প্রমাণ করতে চেয়েছে ইডি। খবর সূত্রের।

5

সিবিআই সূত্রে দাবি, জেরায় প্রাক্তন শিক্ষামন্ত্রী দায় চাপিয়েছেন দফতরের আধিকারিকদের ঘাড়ে।

6

ঘাড়ে। পার্থর দাবি, গোটা নিয়োগ প্রক্রিয়া দেখত শিক্ষা দফতর। তিনি শুধু দফতরের ফাইলে সই করতেন। তাঁর ভূমিকা সীমিত ছিল।

7

আধিকারিকদের উপর ভরসা করেছিলেন বলেও দাবি করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। খবর সিবিআই সূত্রে। পার্থর বয়ানের সূত্র ধরে এবার শিক্ষা দফতরের আধিকারিকদের ডাকতে পারে সিবিআই।

8

শুধু ৫০ কোটি টাকা আর বিপুল সম্পত্তির নথি উদ্ধারই নয়।নিয়োগ-দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের আরও সম্পত্তির হদিশ, আদালতে দাবি করেছে ইডি

9

তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করেছে ইডি। সূত্রের খবর, চার্জশিটে নাম থাকছে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় ও বিভিন্ন সংস্থার ডিরেক্টরদের।

10

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ১০৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জানিয়েছে ইডি।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Partha Chatterjee : অর্পিতার ৩১টি জীবন বিমা ! নমিনি পার্থ ! কত কোটি টাকা বছরে গুনতে হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জানেন ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন