Republic Day 2023: কলকাতায় শুরু প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া, প্রস্তুতি দিল্লিতেও
Republic Day 2023 Preparation: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। দেশের নানা প্রান্তে শুরু হয়েছে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি।

ফাইল ছবি
1/8
দেশজুড়ে ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালনের প্রস্তুতি শুরু। কলকাতা, দিল্লি জোরকদমে শুরু প্রজাতন্ত্র দিবস পালনের প্রস্তুতি।
2/8
আজ থেকে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া শুরু হল।
3/8
যান চলাচল বন্ধ করে চলে কুচকাওয়াজ। মহড়া চলাকালীন পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।
4/8
পুলিশের তরফে জানানো হয়েছে, প্রজাতন্ত্র দিবসের মহড়া উপলক্ষ্যে ১৮, ২০, ২১ ও ২৪ জানুয়ারি রেড রোড-সহ বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
5/8
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া এই ক’দিন সময় বিশেষে হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, দক্ষিণ প্রান্তের রাস্তা বন্ধ থাকবে।
6/8
একইসঙ্গে ক্যাসুরিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোড, কিংসওয়ে ও রানি রাসমণি অ্যাভিনিউয়ের দক্ষিণ প্রান্তের রাস্তাও বন্ধ রাখা হবে। বেশ কয়েকটি রাস্তায় গাড়িও ঘুরিয়ে দেওয়া হবে।
7/8
এবারের প্রজাতন্ত্র দিবসে থাকছে একাধিক চমক। দিল্লির রাজপথে চলছে আর্মড কমব্যাট ভেহিকেলের রিহার্সাল।
8/8
প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি শুরু দেশের সব প্রান্তেই। আগ্রায় সেজে উঠছে তাজমহলও।
Published at : 17 Jan 2023 11:23 AM (IST)