RG Kar Doctor Death Case : ধর্ষণের ঘটনার আগের মুহূর্তে কী করছিল সঞ্জয়? এবার সামনে সেই ফুটেজও ! দেখুন

ABP Ananda   |  24 Aug 2024 09:38 AM (IST)
RG Kar Doctor Death Case : ধর্ষণের ঘটনার আগের মুহূর্তে কী করছিল সঞ্জয়? এবার সামনে সেই ফুটেজও ! দেখুন

ধর্ষণের ঠিক আগের মুহূর্তে কী করছিল সঞ্জয়?

1

আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড়ের মধ্যেই এবার সোশাল মিডিয়ায় ভাইরাল হল ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ছবি।

2

সঞ্জয় রায় পেশায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। তবে অভিযোগ উঠছে, নামে সিভিক ভলেন্টিয়ার হলেও, সঞ্জয়ের দাপট পুলিশের থেকে কোনও অংশে কম ছিল না।

3

তাই অন্য কাউকে যেখানে ঢুকতে গেলে নিতে হত অনুমতি, সেখানে অনায়াসে ঢুকে পড়ত সঞ্জয়। বিনা বাধায়। যে কোনও সময়। অন্তত এমনটাই বলছে সূত্র।

4

চিৎকার করে কাউকে বলে দেবে তাই খুন করেছি। আমাকে ফাঁসি দিতে চাইলে দিয়ে দিন। ভয়াবহ নৃশংসতার পরও নাকি নির্বিকার, নিরুত্তাপ!সঞ্জয় ধরা পড়ার পর এমনটাই দাবি করেছিল পুলিশ

5

পুলিশ সূত্রে দাবি ছিল , সেদিন ঘটনার দিন দীর্ঘক্ষণ আগে থেকেই আরজি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ছিল সঞ্জয়। রাতে আরজি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল থেকে বেরিয়ে মদ খায় সে।

6

এরপরই সে চলে যায় চারতলার সেমিনার হলে। সেখানে তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন মহিলা চিকিৎসক। সেইসময় তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে সঞ্জয়।

7

এই ছবিটি ঘটনার দিন অর্থাৎ ৯ অগাস্টের। ভোর ৪.০৩। আর জি কর মেডিক্য়াল কলেজের চারতলার করিডর দিয়ে হেঁটে যাচ্ছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়।

8

এই জায়গাটি চেস্ট ওয়ার্ড। এই করিডর দিয়েই সেমিনার রুমে যাওয়া যায়। যেখান থেকে উদ্ধার হর তরুণী চিকিৎসকের দেহ।

9

হাসপাতালের সিসি ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে সোশাল মিডিয়ায়। মনে করা হচ্ছে এটা অপরাধ ঘটানোর ৫ মিনিট আগে। তখনও সঞ্জয়ের গলায় ঝুলছে হেড ফোন।

10

সিসিটিভিতে সেই সময় একাই হাসপাতালে ঢুকতে দেখা যায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • RG Kar Doctor Death Case : ধর্ষণের ঘটনার আগের মুহূর্তে কী করছিল সঞ্জয়? এবার সামনে সেই ফুটেজও ! দেখুন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন