RG Kar Protest : সারা শহরের আলো নিভিয়ে জ্বলল মোমবাতি, RG Kar কাণ্ডে বেনজির প্রতিবাদ রাজ্যজুড়ে..
ABP Ananda | 04 Sep 2024 10:13 PM (IST)

আরজিকর
1
আজ ফের রাত দখলের ডাকে প্রতিবাদের ঢেউ কলকাতা থেকে জেলায়।
2
রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত আলো নিভিয়ে অন্ধকার রাখার আবেদন জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা।
3
সেই আহ্বানে সাড়া দিয়ে পথে নামলেন শহরের মানুষ। মোমবাতি জ্বালিয়ে নিলেন হাতে।
4
ভিক্টোরিয়া থেকে রাজভবন-সহ শহরের অধিকাংশ জায়গায় আলো নিভিয়ে চলছে প্রতিবাদ।
5
কলকাতার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব-পশ্চিম। আলো নিভিয়ে প্রতিবাদে সামিল হলেন শহরের মানুষ।
6
গানে-কবিতায় নিজেদের বক্তব্য তুলে ধরছেন আন্দোলনকারীরা।
7
এর আগে স্বাধীনতার মধ্য রাতে রাস্তায় রাত দখলের ডাক দিয়েছিল মহিলারা।
8
আজ আবার বিচারের দাবিতে মিছিল করে এসে নিউটাউনে বিশ্ব বাংলা গেটে জমায়েত তথ্য প্রযুক্তি কর্মীদের।
9
শ্যামবাজার থেকে যাদবপুর, নিউটাউন থেকে ভিক্টোরিয়া চত্বর সর্বত্র আরও একবার রাস্তায় নেমে এসেছেন সাধারণ মানুষ।
10
সবমিলিয়ে রাজ্য জুড়ে চলছে বেনজির প্রতিবাদ।