✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Sandeshkhali Situation: জালে শেখ শাহজাহান, সন্দেশখালিতে অকাল হোলি, মিষ্টিমুখ

ABP Ananda   |  29 Feb 2024 12:20 PM (IST)
Sandeshkhali Situation: জালে শেখ শাহজাহান, সন্দেশখালিতে অকাল হোলি, মিষ্টিমুখ

ফাইল ছবি

1

শেখ শাহজাহান গ্রেফতারের পরেই সন্দেশখালিতে সন্দেশ বিলি। আতসবাজি ফাটিয়ে অকাল দীপাবলি পালন করছেন গ্রামবাসীরা।

2

রীতিমতো উৎসবের চেহারা নিয়েছে সন্দেশখালির ঘোজাপাড়া এলাকা। মিষ্টিমুখ করাচ্ছেন স্থানীয় বাসিন্দারাই। উড়ল আবির। শোনা গেল জয় শ্রীরাম স্লোগান।

3

অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলছে সন্দেশখালি। যার গ্রেফতারির জন্য এতদিন সরব হয়েছেন তারা তার গ্রেফতারির খবর পেতেই উচ্ছ্বসিত সন্দেশখালি।

4

তৃণমূল নেতার বিরুদ্ধে জমি জবরদখল থেকে শুরু করে নোনাজল ঢুকিয়ে জোর করে ভেড়ি তৈরি করা, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি-সহ ভুরিভুরি অভিযোগ রয়েছে গোটা সন্দেশখালিজুড়ে।

5

স্থানীয়রা বলছেন, “শান্তি পাব মনে হচ্ছে। নির্ভয়ে বাস করতে পারব। অর্ধেক রাত জেগে থাকতে হবে না। বাড়ি থেকে কেউ তুলে নিয়ে যাবে না। শেখ শাহাজাহান শাস্তি পাক, এটাই চাই।’’

6

ইডির উপর হামলার ৫৫ দিন পর গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। স্থানীয়দের প্রশ্ন, “বলা হয়েছে মিথ্যে অভিযোগ। তাহলে কেন পালিয়ে বেড়াচ্ছিল?’’

7

গত কয়েকদিন ধরে তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। তাতে দফায় দফায় ছড়ায় উত্তেজনা।

8

আর শেখ শাহজাহান গ্রেফতার হতেই একেবারে ভিন্ন ছবি সন্দেশখালির মাটিতে। সন্দেশখালির ঘোজাপাড়ায় একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন গ্রামবাসীরা।

9

আবির মাখিয়ে, আতসবাজি ফাটিয়ে উৎসবে মাতলেন স্থানীয়রা। তাঁদের কথায়, 'রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন শেখ শাহজাহান। এতদিন ভোট দিতে পারতাম না। এবার গণতান্ত্রিক অধিকার ফিরে পাব।'

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Sandeshkhali Situation: জালে শেখ শাহজাহান, সন্দেশখালিতে অকাল হোলি, মিষ্টিমুখ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.