✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

WB Dengue Report: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, আগে থেকেই কীভাবে চিনবেন এই বিপদ?

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  15 Aug 2022 07:36 PM (IST)
WB Dengue Report: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, আগে থেকেই কীভাবে চিনবেন এই বিপদ?

ফাইল ছবি

1

এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি করোনা সংক্রমণ। এরইমধ্যে রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি।

2

স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গতবছরের থেকে এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

3

কী কী উপসর্গ দেখে বুঝবেন, যে ডেঙ্গি হতে পারে? ধুম জ্বরের পাশাপাশি মাথা ও গায়ে প্রচন্ড ব্যথা। ঘন ঘন বমি পাওয়া। শরীরে জলের পরিমাণ কমে যাওয়া।

4

গোটা গায়ে লাল ছোপ ছোপ দাগ, চুলকানি। নাক, মুখ থেকে রক্তপাত, এমনকী প্রস্রাব, পায়খানার সঙ্গেও রক্ত পড়তে শুরু করে।

5

গত বছর জানুয়ারি থেকে অগাস্টের প্রথম সপ্তাহ অবধি রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪৫৭। আর এ বছরের শুরু থেকে অগাস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সংখ্যাটা ৩ হাজার ১০৪।

6

সম্প্রতি নবান্নকে এই রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য দফতর। যেখানে দেখা যাচ্ছে, এক বছরে, প্রায় ৭ গুণ বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। রিপোর্ট বলছে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া-সহ রাজ্যের ১২টি পুরসভায় ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক।

7

ডেঙ্গির মশার হাত থেকে বাঁচতে কী করবেন? স্বাস্থ্য দফতর বলছে, বাংলার গ্রামীণ এলাকার ১৬টি ব্লকের ডেঙ্গি পরিস্থিতি বেশ উদ্বেগের।

8

বিশেষজ্ঞরা বলছেন, ঘরের মধ্যে বা আশেপাশে জল জমতে দেবেন না। মশারি ব্যবহার করুন। আর জ্বর হলেই চিকিত্সঞকের পরামর্শ নিন।

9

চিকিৎসক দ্বৈপায়ন বিশ্বাস বলছেন, “ডেঙ্গি বাড়ছে। উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করুন। ফেলে রাখবেন না।’’

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • WB Dengue Report: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, আগে থেকেই কীভাবে চিনবেন এই বিপদ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.