WB Flood Situation: টানা বৃষ্টির জের; দক্ষিণের জেলাগুলিতে জলযন্ত্রণা, ব্যাহত জনজীবন

ABP Ananda   |  01 Aug 2025 03:38 PM (IST)
WB Flood Situation: টানা বৃষ্টির জের; দক্ষিণের জেলাগুলিতে জলযন্ত্রণা, ব্যাহত জনজীবন

ফাইল ছবি

1

টানা বৃষ্টিতে এখনও জলমগ্ন ঘাটাল। পুর এলাকার তেরোটি ওয়ার্ড জলমগ্ন। পাঁচটি পঞ্চায়েত এলাকাও জলের তলায়। যাতায়াতে ভরসা ডিঙ্গি নৌকা।

2

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অঞ্চল। গত দুদিনে বাঁকুড়া জেলায় মোট ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দ্বারকেশ্বর-সহ জলস্তর বাড়ছে শালী নদী, গন্ধেশ্বরী, শিলাবতী নদীতে। পাত্রসায়রে নারায়ণপুর থেকে ধগড়িয়া যাওয়ার রাস্তার ওপর দিয়ে বইছে নদীর জল।

3

শালী নদীর জলস্তর বেড়ে রাস্তায় উঠে আসায়, যাতায়াত বন্ধ। পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে।

4

নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে পৌঁছতে পারছে না চাঁপাবনি গ্রামের ছাত্র-ছাত্রীরা। কয়েকশো বিঘা ধান জমি জলের তলায়। বিপুল ক্ষতির আশঙ্কায় মাথায় হাত পড়েছে কৃষকদের। 

5

জলমগ্ন ঘাটালে কার্যত বন্ধ পঠন-পাঠন। সকুলে আসতে পারছে না ছাত্ররা। পিছিয়ে গেল কয়েকটি স্কুলের পরীক্ষা।

6

হুগলির আরামবাগে অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে কার্যত বন্য়া পরিস্থিতি। গতকালের তুলনায় আরও খারাপ হয়েছে পরিস্থিতি। জলের তলায় আরামবাগ-কলকাতা রাজ্য় সড়ক।

7

৪টি পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অংশ জলের তলায়। নতুন করে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম। বহু কাঁচা ও পাকাবাড়ির একতলা জলমগ্ন। আরামবাগের মায়াপুর এলাকায় বেশকিছু দোকানে জল ঢুকে পড়ায় ব্যবসায়ীরা জিনিসপত্র সরিয়ে নিয়ে যেতে বাধ্য হন। 

8

নিম্নচাপের বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে প্লাবিত হরিপাল ব্লকের বিস্তীর্ণ এলাকা। হরিপাল ব্লকের সহদেব, দ্বারহাটা, কৈকালা গ্ৰাম পঞ্চায়েতের চাষের জমি জলের তলায় চলে গিয়েছে।

9

আমন ধানের মরশুমে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। স্কুল, কলেজ, বাজার, কোথাও যেতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। 

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • WB Flood Situation: টানা বৃষ্টির জের; দক্ষিণের জেলাগুলিতে জলযন্ত্রণা, ব্যাহত জনজীবন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন