Weather Update: বুধ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি, ফাল্গুনের শুরুতে ভিজবে আপনার জেলা?

ABP Ananda   |  16 Feb 2025 12:05 PM (IST)
Weather Update: বুধ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি, ফাল্গুনের শুরুতে ভিজবে আপনার জেলা?

ফাইল ছবি

1

শীত বিদায় পর্ব শুরু। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। একাধাক্কায় প্রায় ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহে উপকূলবর্তী জেলায় বৃষ্টির পূর্বাভাস। 

2

বুধবার থেকে বৃষ্টি শুরু উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। আজ, রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন।

3

মঙ্গলবারের মধ্যে ফের ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সকাল এবং সন্ধেয় মনোরম পরিবেশ বজায় থাকবে। দিনের বেশিরভাগ সময় ক্রমশ উধাও হবে শীত।

4

নতুন করে পশ্চিমের ঝঞ্ঝা আসবে ১৭ ই ফেব্রুয়ারি সোমবার। এছাড়াও জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। রয়েছে একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা।

5

পূর্বাভাস মতো আজ রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। দক্ষিণ-পূর্ব বাতাসে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসা শুরু হবে। সোমবার থেকে আংশিক মেঘলা আকাশ। মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস।

6

বুধবার বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলিতে। মূলত বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 

7

বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও একটু বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের।বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

8

উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশা। শুষ্ক আবহাওয়া। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ রবিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে পরবর্তী দু-তিন দিনে।

9

রবিবার থেকে ফের পারদ ঊর্ধ্বমুখী হবে মঙ্গলবার এর মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বুধবার ও বৃহস্পতিবার নাগাদ।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Weather Update: বুধ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি, ফাল্গুনের শুরুতে ভিজবে আপনার জেলা?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন