Weather Today: নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত, জোড়া ফলায় দুর্যোগ বঙ্গে, আজ থেকেই সতর্কতা এই জেলাগুলিতে

ABP Ananda   |  01 Aug 2024 09:54 AM (IST)
Weather Today: নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত, জোড়া ফলায় দুর্যোগ বঙ্গে, আজ থেকেই সতর্কতা এই জেলাগুলিতে

আজ দিনভর বৃষ্টি চলবে?

1

বৃহস্পতিবার সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি। আলিপুর আবহাওয়ায় দফতর জানিয়েছে আজ দিনভর বৃষ্টি চলবে। ছবি সূত্র- পিটিআই

2

দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি বেশ কয়েকটি জেলাতে, এমনটাই জানান হয়েছে। ছবি সূত্র- পিটিআই

3

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বৃষ্টি ফের বাড়বে। উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ছবি সূত্র- পিটিআই

4

ঝাড়খন্ডের ঘূর্ণাবর্ত সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বৃষ্টি জারি থাকবে। ছবি সূত্র- পিটিআই

5

আজ বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হবে হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে। ছবি সূত্র- পিটিআই

6

বৃষ্টির বেশি সম্ভাবনা হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে। ছবি সূত্র- পিটিআই

7

শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ছবি সূত্র- পিটিআই

8

শনিবার থেকে বৃষ্টি কমবে বলে আশ্বাস আবহাওয়া দফতরে। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ হালকা পরিস্থিতির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে। ছবি সূত্র- পিটিআই

9

আজ দিনভর কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। কলকাতার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আগামীকাল ও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Weather Today: নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত, জোড়া ফলায় দুর্যোগ বঙ্গে, আজ থেকেই সতর্কতা এই জেলাগুলিতে
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন