Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কমবে বৃষ্টি

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  24 Aug 2022 09:14 AM (IST)
Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কমবে বৃষ্টি

ছবি সৌজন্যে-পিটিআই

1

মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপরে থাকায় বৃষ্টি হচ্ছে বেশ কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

2

কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অগাস্টের শেষ দিকে এই লাগাতার বৃষ্টি ঘাটতি কিছুটা কমাবে বলেই মনে করছেন আবহবিদরা।

3

আষাঢ়, শ্রাবণ পেরিয়ে গেলেও ভরা বর্ষায় তেমনভাবে বৃষ্টির দেখা মেলেনি। আর ভাদ্রের শুরু থেকেই বাদলের বারিধারা অবিরাম ঝরছে।

4

আজ, কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ। ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি।

5

আগামী কয়েকঘণ্টা কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

6

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে দিঘার ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। তার জেরে আগামী কয়েকদিন কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

7

চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

8

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

9

পাশাপাশি, আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টি কমার পাশাপাশি, বাড়বে তাপমাত্রা।

10

বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কমবে বৃষ্টি
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন