✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Weather Update: রাজ্যে হেমন্তের পরিবেশ, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

ABP Ananda   |  02 Nov 2023 10:42 AM (IST)
Weather Update: রাজ্যে হেমন্তের পরিবেশ, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি

1

আগামী কয়েকদিন রাজ্যে হেমন্তের পরিবেশ। কলকাতা থেকে জেলা, শীতের আমেজ কমেছে। পূবালি হাওয়ার হাত ধরে জলীয় বাষ্প ঢোকায়, আজ ও কাল বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।

2

হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন। তবে আগামী মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রা কমতে পারে বলতে ইঙ্গিত।

3

আগামী কয়েকদিন উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। কোথাও মেঘলা আকাশ। বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা ছয় জেলায়।

4

পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

5

দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা খুব কম। বৃষ্টির পর মেঘ কেটে গেলে আবারও তাপমাত্রা নামতে পারে।

6

উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

7

তবে আজ ও কাল খুব হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায়। ক্রমশ শুষ্ক বাতাস। জলীয় বাষ্প কমবে।

8

কলকাতায় আরও একটু বাড়ল রাতের তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশ। সকাল এবং সন্ধেয় মনোরম আবহাওয়া।

9

বেলা বাড়লে সামান্য গরম ও জলীয় বাষ্প থাকার কারণে সামান্য অস্বস্তি হতে পারে। বৃহস্পতিবার কলকাতায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

10

কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Weather Update: রাজ্যে হেমন্তের পরিবেশ, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.