চড়ছে পারদ, মার্চেই ফের বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

ABP Ananda   |  27 Mar 2024 11:55 AM (IST)
চড়ছে পারদ, মার্চেই ফের বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

ছবি সৌজন্যে- পিটিআই

1

ক্যালেন্ডারের হিসেব বলছে বসন্তকাল। সকালে শিরশিরে বাতাসও টের পাওয়া যাচ্ছে। বেলা বাড়তেই রোদ ঝলমলে আকাশ।

2

রাজ্যে উষ্ণ আবহাওয়াই বজায় থাকবে। দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে বলেই মনে করছে আবহাওয়া দফতর।

3

আবহাওয়া দফতরের আশঙ্কা, মার্চের শেষে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া ও বাঁকুড়াতে চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে পারদ।

4

দক্ষিণবঙ্গে বুধবার ঝড়-বৃষ্টি কিছুটা কম হবে। আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে দিনভর। আবহাওয়া দফতর আগে জানিয়েছিল, বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টি। তবে হাওয়া অফিস মনে করছে এদিনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

5

বৃহষ্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।

6

দক্ষিণের বাকি জেলাগুলিতেও দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝড়ো হাওয়া। শনিবার দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

7

উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে টানা। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই বৃষ্টি উত্তরবঙ্গে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

8

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। বিক্ষিপ্তভাবে মালদা ও দিনাজপুরেও বৃষ্টি হতে পারে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • চড়ছে পারদ, মার্চেই ফের বৃষ্টির পূর্বাভাস বঙ্গে
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন