Weather Update: আগামী কয়েকদিন তুমুল ঝড়-বৃষ্টির সতর্কতা, দক্ষিণের একাধিক জেলায় জারি সতর্কতা!
Heavy Rain: ১১ মে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিমি হতে পারে।
Continues below advertisement

Weather News: কবে হবে ঝড়-বৃষ্টি?
Continues below advertisement
1/10
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
2/10
১০ মে দক্ষিণবঙ্গের বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। একই সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
3/10
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এ ছাড়াও সেই সব জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
4/10
১১ মে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিমি হতে পারে।
5/10
উত্তরবঙ্গের সব জেলাতেই ১০ মে বজ্রঝড় ও দমকা হাওয়ার সতর্কতা জারি হয়েছে। কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ৫০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে।
Continues below advertisement
6/10
১২ থেকে ১৪ মে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও কোচবিহার ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি হতে পারে।
7/10
বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। গাছ বা বিদ্যুতের খুঁটির পাশেও যেন কেউ না থাকেন, সতর্ক করছে হওয়া অফিস।
8/10
ঝড়ের জেরে গাছের ডাল ভাঙা ও বিদ্যুৎ লাইনের ক্ষতির আশঙ্কা রয়েছে। কাঁচা বাড়িঘর ও ফসলের ক্ষতিও হতে পারে।
9/10
ভারী বৃষ্টির সময় উত্তরবঙ্গে দৃশ্যমানতা কমে যেতে পারে। এর ফলে যান চলাচলেও সমস্যা তৈরি হওয়ার শঙ্কা রয়েছে।
10/10
১৫ ও ১৬ মে থেকে আবহাওয়ার কিছুটা উন্নতির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। এই সময় অধিকাংশ জেলায় বড় কোনও সতর্কতা দেওয়া হয়নি আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
Published at : 10 May 2026 08:21 PM (IST)