✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Duare Sarkar: কাল থেকে শুরু 'দুয়ারে সরকার,' কর্মসূচি ঘিরে কড়া নজরদারির সিদ্ধান্ত

ABP Ananda   |  31 Mar 2023 11:38 PM (IST)
Duare Sarkar: কাল থেকে শুরু 'দুয়ারে সরকার,' কর্মসূচি ঘিরে কড়া নজরদারির সিদ্ধান্ত

ছবি সৌজন্যে-পিটিআই

1

কাল থেকে শুরু হচ্ছে ষষ্ঠ দফার 'দুয়ারে সরকার' কর্মসূচি। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। প্রথম দশদিন আবেদন জমা দেওয়া এবং শেষের দশদিনে পরিষেবা প্রদান করা হবে।

2

এবারই প্রথম বুথস্তরে দুয়ারে সরকারের ক্যাম্প করা হচ্ছে। এবারে চারটি নতুন-সহ মোট ৩৩টি পরিষেবা মিলবে। গোটা বিষয়ে তদারকির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ৪৪ জন সিনিয়ার আইএস অফিসারকে।

3

শিয়রে পঞ্চায়েত ভোট, তার আগে ফের দুয়ারে পৌঁছে যাচ্ছে প্রশাসন। আগে পাঁচবার এই কর্মসূচি চালানো হলেও, এবারই প্রথম বুথস্তরে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে।

4

১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত মোট ৩৩টি প্রকল্পের আবেদন জমা নেওয়া হবে। পরিষেবা প্রদানের কাজ শুরু হবে ১১ই এপ্রিল। চলবে ২০ তারিখ পর্যন্ত। প্রথম পর্যায়ের জন্য রাজ্য জুড়ে প্রায় ১ লক্ষ ক্যাম্প করা হয়েছে।

5

কন্য়াশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্রের মতো পরিষেবার পাশাপাশি বিধবা ভাতা, OBC-দের স্কলারশিপ দেওয়ার প্রকল্প মেধাশ্রী, মাইক্রো ইরিগেশন প্রকল্প এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড-এই চারটি নতুন প্রকল্পের পরিষেবাও এবার মিলবে দুয়ারে সরকার ক্যাম্পে।

6

এবার দুয়ারে সরকার কর্মসূচি ঘিরে কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও ব্লক স্তর মিলিয়ে ৪৪ জন সিনিয়র আইএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

7

থাকছে ৪৭৩টি কন্ট্রোল রুম। রাজ্যস্তরে হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। এবার সব ক্যাম্পের বাইরেই থাকছে কমপ্লেন বক্স। সেখানে পরিষেবা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে তা জানাতে পারবেন উপভোক্তারা।

8

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার অশান্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুরের একাংশ। শনিবার সেখানেও দুয়ারে সরকার ক্যাম্প হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Duare Sarkar: কাল থেকে শুরু 'দুয়ারে সরকার,' কর্মসূচি ঘিরে কড়া নজরদারির সিদ্ধান্ত
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.