West Bengal Monsoon Update: আগামী কয়েকঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! আপনার জেলাও কি সেই তালিকায়?

ABP Ananda   |  31 May 2024 10:21 AM (IST)
West Bengal Monsoon Update: আগামী কয়েকঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! আপনার জেলাও কি সেই তালিকায়?

নিজস্ব চিত্র, ছবি: পিটিআই

1

বাংলার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন। শুক্রবার সকালে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতের মৌসম ভবন।

2

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ২-৩ ঘণ্টায় রাজ্যের বেশকিছু জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিল মৌসম ভবন

3

বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আগামী ২-৩ ঘণ্টায় বৃষ্টি হতে পারে।

4

মৌসম ভবন বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঝোড়া হাওয়া বইতে পারে ওই জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে ওই এলাকাগুলিতে।

5

বজ্রপাত হলে এবং ঝোড়ো হাওয়া বইলে এলাকার বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে IMD-এর তরফে।

6

কাল শেষ দফায় রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রে ভোট। সপ্তম দফার ভোটের দিনই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা ভোটগণনার দিনও। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।

7

৩০ থেকে ৪০ কিমি এবং কোথাও কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই চারদিন।

8

পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা

9

ইতিমধ্যেই কেরলে ঢুকেছে বর্ষা। কিছুদিনের মধ্যেই বাংলায় ঢোকার কথা বর্ষার। এর আগেই আবহাওয়া দফতর জানিয়েছে ভোটের ফল ঘোষণার দিনও বৃষ্টি হতে পারে। জুন মাসের প্রথম চারদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

10

আজ থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, এই ৫ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে। আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। ১০ জুনের মধ্যে বাংলায় পা রাখতে চলেছে বর্ষা।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • West Bengal Monsoon Update: আগামী কয়েকঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! আপনার জেলাও কি সেই তালিকায়?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন