✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Monsoon Weather Update : মালদার উপর মৌসুমী অক্ষরেখা, আজ বিকেলে কোথায় কোথায় নামতে পারে বৃষ্টি ?

ABP Ananda   |  14 Jun 2023 04:02 PM (IST)
Monsoon Weather Update : মালদার উপর মৌসুমী অক্ষরেখা, আজ বিকেলে কোথায় কোথায় নামতে পারে বৃষ্টি ?

বর্ষণের সম্ভাবনা আজ কোথায় কোথায়

1

উত্তরবঙ্গে থমকে আছে মৌসুমী অক্ষরেখা । মালদার উপরে রয়েছে অক্ষরেখাটি। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির অপেক্ষা।

2

দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ না ঘটলেও চলবে প্রাক বর্ষার বৃষ্টি । তবে তাপপ্রবাহ থেকে রেহাই নেই আপাতত। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা বাড়বে ।

3

দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে, তা এখনও জানা যায়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা, মালদার ওপর দিয়ে অবস্থান করছে।

4

এই কদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে । ১৭ই জুন শনিবার পর্যন্ত এমন বৃষ্টি চলবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

5

আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার , আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে।

6

পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ধস নামতে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আগামী পাঁচ দিন।

7

বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি পিছু ছাড়বে না। শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমানে।

8

বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ , নদিয়া এবং বীরভূম জেলাতে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Monsoon Weather Update : মালদার উপর মৌসুমী অক্ষরেখা, আজ বিকেলে কোথায় কোথায় নামতে পারে বৃষ্টি ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.