✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Weather Update: প্রাক বর্ষার বৃষ্টি উত্তরে, দক্ষিণে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে, কবে মিলবে স্বস্তি?

ABP Ananda   |  09 Jun 2023 11:58 AM (IST)
Weather Update: প্রাক বর্ষার বৃষ্টি উত্তরে, দক্ষিণে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে, কবে মিলবে স্বস্তি?

ছবি সৌজন্যে-পিটিআই

1

তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। তবে, উত্তরে স্বস্তির খবর। প্রাক বর্ষার বৃষ্টি শুরু উত্তরবঙ্গে। ভারতের মূল ভূখণ্ড কেরলে ঢুকেছে বর্ষা।

2

আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতেও মৌসুমী বায়ু ঢুকবে। রবি সোমবারের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা।

3

তার আগে, দার্জিলিং আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। শনিবার বৃষ্টি বাড়বে।

4

রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার উত্তরবঙ্গ এবং সিকিমের বেশ কিছু এলাকায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।

5

তবে, দক্ষিণবঙ্গের জন্য় এখনই কোনও সুখবর নেই। আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে।

6

পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে এমনকী, উত্তরের মালদা, ও ২ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। শিলিগুড়ি বাগডোগরাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত।

7

বাকি জেলাগুলোতে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে।

8

কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া চলবে শনিবার পর্যন্ত। তাপপ্রবাহের মত পরিস্থিতি থাকবে।

9

শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

10

সোমবার থেকে তাপপ্রবাহের পরিস্থিতি কমে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Weather Update: প্রাক বর্ষার বৃষ্টি উত্তরে, দক্ষিণে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে, কবে মিলবে স্বস্তি?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.