Weather Update: আসছে বৃষ্টি! বইতে পারে ঝোড়ো হাওয়া! কখন সঙ্গে রাখতেই হবে ছাতা?

ABP Ananda   |  23 Jun 2024 05:24 PM (IST)
Weather Update: আসছে বৃষ্টি! বইতে পারে ঝোড়ো হাওয়া! কখন সঙ্গে রাখতেই হবে ছাতা?

নিজস্ব চিত্র, ছবি: পিটিআই

1

তীব্র গরমের পরে দক্ষিণবঙ্গের একটি বড় অংশে অবশেষে বৃষ্টি এসেছে। যদিও বর্ষা এলেও এখনই টানা বৃষ্টি দেখা যাবে দক্ষিণবঙ্গে।

2

রবিবার সারা বাংলার প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গেই এই জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে।

3

রবিবার থেকে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে কোনও জেলায় এখনই কোনও সতর্কতা নেই।

4

সপ্তাহের শুরু অর্থাৎ সোমবার থেকেই অবশ্য বৃষ্টি উধাও হবে বাংলার মধ্য ও পশ্চিমের একাধিক জেলায়। মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, হুগলি-হাওড়া, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া এই তালিকায় রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংও এই তালিকায় রয়েছে।

5

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

6

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

7

এই সপ্তাহেই বৃষ্টি ফেরত আসতে পারে গোটা দক্ষিণবঙ্গে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

8

এই দিনে উত্তরবঙ্গে কমে আসবে বৃষ্টির প্রকোপ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী-অতিভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টির পূর্বাভাস নেই।

9

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গেই রয়েছে কমলা সতর্কতা।

10

২৬ জুন থেকে ২৭ জুন সকাল পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমের চার জেলা- বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, তার সঙ্গেই ৩০-৪০ কিলোমিটার প্রতিঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস না থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তথ্য: IMD কলকাতার X হ্যান্ডেল, ছবি: PTI/Getty

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Weather Update: আসছে বৃষ্টি! বইতে পারে ঝোড়ো হাওয়া! কখন সঙ্গে রাখতেই হবে ছাতা?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন